Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Chingrighata flyover

কাল থেকে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! আচমকা কেন এমন নির্দেশিকা কলকাতা পুলিশের?

নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০ জুলাই অর্থাৎ আগামিকাল রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২০:৩৮

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২০:৩৮

options
link
কাল থেকে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! আচমকা কেন এমন নির্দেশিকা কলকাতা পুলিশের? zoom
ফাইল ছবি।
Advertisement

ফের চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহেই উড়ালপুর যান চলাচল নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এবার মেট্রোর কাজের জন্য উড়ালপুল বন্ধ রাখার নতুন তারিখ ঘোষণা করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, চিংড়িঘাটা মেট্রোর কমলা লাইনে সেগমেন্ট লঞ্চের কাজ আছে। সেই কারণেই চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০ জুলাই অর্থাৎ আগামিকাল রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে উত্তরমুখী যানবাহন চলাচলে বিকল্প রুটও বলা হয়েছে নির্দেশিকায়।

Advertisement

কলকাতা পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে সল্টলেকমুখী যানবাহনগুলি বেলেঘাটা মেন রোড ও বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেক যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই করিডরের বিভিন্ন অংশে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.