সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার এক ব্রিটিশ তাঁর কাছে জানতে চান, কেন তিনি ‘জেন্টলম্যান’দের মতো পোশাক পরেন না৷ হেসে জবাব দিয়েছিলেন, “তোমাদের জেন্টলম্যান তৈরি হয় দর্জিদের কাছে, আমাদের সংস্কৃতিতে জেন্টলম্যান তৈরি হয় চরিত্র দিয়ে”৷ এমনই ছিলেন স্বামীজি৷ যে বিশ্বাসের বীজ স্বামী বিবেকানন্দ এই বঙ্গে একদিন পুঁতেছিলেন৷ আজ তা মহীরূহ৷ আজও মানুষকে বাঁচতে শেখায় তাঁর এই আদর্শগুলি৷
[তাপমাত্রা তুলনায় বাড়লেও রাজ্যে বহাল থাকবে ঠান্ডা]
১) নিজের উপরে বিশ্বাস না এলে ঈশ্বরের বিশ্বাস আসে না৷
২) ওঠ, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছাচ্ছো, থেমো না৷
৩) মন ও যুক্তির মধ্যে দ্বন্দ্ব হলে, নিজের মনকেই অনুসরণ কর৷
৩) জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ৷ সর্বপ্রকার দুর্বলতাকে ত্যাগ কর৷
৪) দর্শনবর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়৷
৫) অনেক শক্তিমানই হাল ছেড়ে দেয়৷ হার মানে বহু দ্রুতগামী৷ জীবনযুদ্ধে তাঁরাই জেতে, যাঁরা ভাবে জিতবই আমি৷
[খোঁজ নেয়নি আত্মীয়রা, ১৭ বছর হাসপাতালে থেকেই মৃত্যু বৃদ্ধের]
৬) সারাদিন চলার পথে যদি কোনও সমস্যার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন৷
৭) কখনও ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব৷ এরূপ বলা ভয়ানক নাস্তিকতা৷
৮) পরোপকারই জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু৷
৯) কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না৷ যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসবে এবং দুঃখ অনুভূত হবেই হবে৷
১০) কেউ কাউকে শেখাতে পারে না৷ ‘শেখাচ্ছি’ মনে করেই শিক্ষক সব মাটি করে৷
১১) মানুষ মূর্খের মত মনে করে, স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে৷ বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে-প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে৷
এবং
১২) জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর৷
[তামিলনাড়ুতে বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু, দুর্ঘটনা মানতে নারাজ পরিবার]
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?