Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Ganga

বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যাওয়াই কাল! জলের তোড়ে ভেসে গেল খড়দহের কিশোর

কয়েক ঘণ্টার তল্লাশির পর উদ্ধার হয় মৃতদেহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৫, ১৮:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৫, ১৮:৩৭

options
link
বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যাওয়াই কাল! জলের তোড়ে ভেসে গেল খড়দহের কিশোর zoom
Advertisement

অর্ণব দাস, বারাকপুর: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল এক কিশোরের। কয়েক ঘণ্টার তল্লাশির পর উদ্ধার হল তার মৃতদেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়দহ থানার অন্তর্গত পানিহাটির পিবি গঙ্গার ঘাটে।

মৃতের নাম আবদুল আনসারি। বয়স ১২ বছর। তার বাড়ি কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। গতকাল, রবিবার দুই বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল সে। বিকেলে পিবি ঘাটে নেমেছিল আবদুল। গঙ্গায় নামার সময় জলের টানে পা পিছলে তলিয়ে যায় সে। সাহায্যের জন্য তখন বাকি দুই বন্ধু চিৎকার করে। কিন্তু ঘাট সংলগ্ন এলাকায় কেউ না থাকায় কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। ফলে জলের টানে ভেসে যায় সে। বন্ধুরাই আবদুলের পরিবারের কাছে খবরটি পৌঁছে দেয়।

Advertisement

ততক্ষণে খড়দহ থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে। নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কয়েক ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় কিশোরের মৃতদেহ। তবে জলের টানেই পা পিছলে কিশোর পড়ে গিয়েছিল নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। শোকের ছায়া এলাকায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.