Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
TMC

পালাবদলে তৃণমূলে ধস, একযোগে ইস্তফা ১৫ কাউন্সিলরের! কাঁচরাপাড়ায় পুরবোর্ডে ভাঙন

জল্পনাই সত্যি হল। রাজ্যে পালাবদলের পর কাঁচরাপাড়ায় তৃণমূল নেতৃত্বের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত সেই ঘটনাই সামনে এল। কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে এনে মঙ্গলবার একযোগে ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৮:০২

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৮:০২

options
link
পালাবদলে তৃণমূলে ধস, একযোগে ইস্তফা ১৫ কাউন্সিলরের! কাঁচরাপাড়ায় পুরবোর্ডে ভাঙন zoom
কাঁচরাপাড়ায় পুরবোর্ডে ভাঙন।
Advertisement

জল্পনাই সত্যি হল। রাজ্যে পালাবদলের পর কাঁচরাপাড়ায় তৃণমূল নেতৃত্বের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত সেই ঘটনাই সামনে এল। কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে এনে মঙ্গলবার একযোগে ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর। তাঁদের ইস্তফাপত্র জমা পড়তেই বীজপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল পরিচালিত বোর্ডের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত নেতৃত্বহীন অবস্থায় রয়েছে পুরসভা। চেয়ারম্যান কমল অধিকারীর দীর্ঘ অনুপস্থিতি ঘিরে ক্ষোভ বাড়ছিল কাউন্সিলরদের একাংশের মধ্যে। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। সূত্রের দাবি, রবিবার কল্যাণীতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকেই ইস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Advertisement

তারপরই মঙ্গলবার ১৫ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন। যদিও ইস্তফার কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। ঘটনায় কাঁচরাপাড়া পুরসভার ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “ঘটনাটি সত্যি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বোর্ড টিকবে না। সে ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনওভাবেই নাগরিক পরিষেবা ব্যাহত হতে দেওয়া হবে না।”

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাঁরা কি পরবর্তীকালে দল পরিবর্তন করবেন? বিজেপিতে যোগ দেওয়ার কথাও চর্চায় থাকছে। কীভাবে পুরসভার কাজকর্ম চলবে? নাগরিক পরিষেবা কীভাবে হবে? সেই প্রশ্ন উঠেছে। তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.