সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে ‘প্রায় লকডাউন’ ঘোষণা হয়েছে। সেই ঘোষণার দিনই রাজ্যবাসীকে সামান্য স্বস্তি দিয়ে নিম্নমুখী হল করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ। তবে উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যু। বেড়েছে সুস্থতার হারও। সেটাই এই মুহূর্তে একমাত্র আশার আলো।
শনিবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। উল্লেখ্য, শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০,৮৪৬ জন। তবে এদিনও চিন্তা বাড়িয়ে রেকর্ড সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭৯ জন। এর ঠিক পরেই রয়েছে কলকাতা। মাত্র ২৪ ঘণ্টায় মহানগরের ৩ হাজার ৯৫১ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। চিন্তা বাড়াচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া। এই চার জেলাতেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। এই ছয় জেলার জনঘনত্ব অত্যধিক। স্বাভাবিকভাবেই এই জেলাগুলির বেলাগাম সংক্রমণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন।
[আরও পড়ুন: বাংলাতেও ঢুকে পড়ল ব্ল্যাক ফাঙ্গাস! তিনজনের শরীরে মিলল মারণ ছত্রাকের হদিশ]
তবে আগের দিনের চেয়ে এদিন রাজ্যে মৃত্যু বেড়েছে। একদিনে বাংলায় করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। যা শুক্রবার ছিল ১৩৬। মৃত্যুর নিরিখেও রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে এই জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর কলকাতায় মৃত্যু হয়েছে ৩০ জনের। উত্তর জেলাগুলিতেও বাড়ছে মৃত্যু। যা প্রশাসনের মাথাব্যথার অন্যতম কারণ। এদিন বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৩৭ জন।
এত অন্ধকারের মধ্যেও রাজ্য প্রশাসনকে স্বস্তি দিচ্ছে কোভিড যোদ্ধাদের লড়াই। তাঁদের হাতযশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯ হাজার ২১১ জন। যা দৈনিক সংক্রমিতের চেয়ে সামান্য কম। ফলে এদিন এ রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লক্ষ ৬৯ হাজার ২২৮ জন। চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন। এই মুহূর্তে রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৬.৯৮ শতাংশ।
[আরও পড়ুন: জুনে হচ্ছে না মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, জানিয়ে দিলেন মুখ্যসচিব]
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?