নন্দন দত্ত, বীরভূম: বাইকে সওয়ার দুই যুবক। আচমকাই বিস্ফোরণ। জখম হন দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। কারণ, ঝোলাভর্তি বোমা নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণে জখম হয়েছেন তারা। দুজনেই নলহাটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।
রবিবার বেলা ১১টা নাগাদ বীরভূমের নলহাটি থানার সরধা গ্রামে বাইকে চড়ে যাচ্ছিল দুই যুবক। সেই সময় বিকট শব্দে আচমকা বিস্ফোরণ। বাইক থেকে খানিকটা দূরে ছিটকে পড়ে দুই যুবক। স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রামপুহাটের মহকুমা পুলিশ আধিকারিক-সহ আরও অনেকেই।
[আরও পড়ুন: অক্ষয় মহারাজের আশীর্বাদ মাথায় বাংলাদেশে ভোটের লড়াইয়ে রামকৃষ্ণ মিশনের পড়ুয়া]
পুলিশ আহত রকি শেখ ও রেয়াজউদ্দিন শেখকে উদ্ধার করে। রকি মাড়গ্রাম এবং রেয়াজউদ্দিন রামপুরহাটের বাসিন্দা। নলহাটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে তাদের। কী কারণে রকি এবং রেয়াজউদ্দিন বাইকে করে বোমা নিয়ে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাড়গ্রাম থেকে নলহাটি যাচ্ছিল দুজনে। তদন্তকারীরা মনে করছেন, ওই এলাকায় সম্ভবত হামলা চালাতে যাচ্ছিল দুজনে। পথেই ঘটে বিপদ। ওই যুবকরা একটু সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলবে পুলিশ। তার পরই সমস্ত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘নিট ফল তো শূন্য’, ব্রিগেডের ভিড় নিয়ে কটাক্ষ কুণালের]
সর্বশেষ খবর
-
ভারতীয় নাবিকদের মৃত্যুতে মার্কিন ‘দাদাগিরি’, রাহুল বললেন, ‘মোদি তো অনুগত ভৃত্য’
-
‘ও তো তোমাকে ফকির বানিয়ে দেবে’, গৌরী সম্পর্কে কেন মিকাকে টিপ্পনী ‘বন্ধু’ শাহরুখের?
-
ভাষা বুঝতে পারেননি কেউ! কুলতলিতে ‘চোর’ সন্দেহে কেরলের ব্যক্তিকে গণপিটুনি, আটক ২ নাবালক-সহ ৮
-
অনুপ্রবেশের ধাক্কায় বদলাচ্ছে বাংলা-অসমের জনবিন্যাস! কমিটিকে সীমান্ত-জেলায় যেতে নির্দেশ শাহের
-
বিজেপি নেতার গান্ধীগিরি! ডিম ছুড়ে নয়, ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল নেতাকে খাওয়ানো হল অমলেট