Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
PM Modi

ভারতীয় নাবিকদের মৃত্যুতে মার্কিন ‘দাদাগিরি’, রাহুল বললেন, ‘মোদি তো অনুগত ভৃত্য’

মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নাবিকরা। তার জেরে দুঃখপ্রকাশ তো দূর, উলটে ভারতকে 'শাসিয়েছে' আমেরিকা। আমেরিকা যেভাবে ভারতীয় নাবিকদের দোষী সাব্যস্ত করছে, সেই মানসিকতাকেও তুলোধোনা করেছে কংগ্রেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৩:১০

options
link
ভারতীয় নাবিকদের মৃত্যুতে মার্কিন ‘দাদাগিরি’, রাহুল বললেন, ‘মোদি তো অনুগত ভৃত্য’ zoom
মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নাবিকরা।

মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নাবিকরা। তার জেরে দুঃখপ্রকাশ তো দূর, উলটে ভারতকে ‘শাসিয়েছে’ আমেরিকা। এবার গোটা ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, আমেরিকা রীতিমত দাদাগিরি করে আদেশ দিচ্ছে। আর ভারতের প্রধানমন্ত্রী অনুগত ভৃত্যের মতো সেই পালন করছেন। রাহুলের স্পষ্ট মত, প্রধানমন্ত্রী কখনই ভারতের সম্মান রক্ষা করবেন না।

ওমান উপকূলে বাণিজ্যতরীতে হামলা এবং ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। দিকে দিকে চলছে প্রতিবাদ। আমেরিকার সঙ্গে নতুন করে ‘সংঘাতে’ জড়িয়েছে নয়াদিল্লি। এই টানাপোড়েনের মধ্যেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই কথোপকথনের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিদেশমন্ত্রী। সেখানে লেখেন, এই হামলা সমর্থনযোগ্য নয় সেটা জানানো হয়েছে মার্কিন বিদেশসচিবকে। কিন্তু জয়শংকরের এই পোস্ট মোটেও ভালোভাবে নেয়নি আমেরিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন বিদেশমন্ত্রকের তরফে পালটা বিবৃতি দিয়ে বলা হয়, ‘মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও শনিবার ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, ওই জলপথে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই মার্কিন বাহিনী অবরোধ জারি করেছে। ওই প্রণালীতে অবরোধ লঙ্ঘন কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’ রুবিওর এই মন্তব্যকে ‘শাসানি’ হিসাবেই দেখছে কূটনৈতিক মহলের একাংশ। এই বিবৃতিকেই হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন রাহুল-সহ কংগ্রেসের একাধিক নেতা।

এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘তিনজন ভারতীয় নাবিকের মৃত্যুর পরেও আমেরিকা নির্দেশ দিয়ে যাচ্ছে। কোনও স্বাধীন দেশ তাদের এই নির্দেশ দেওয়াটা সহ্য করবেই না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী? তিনি চুপ। অনুগত ভৃত্যের মতো নির্দেশ মেনে চলেছেন।’ কংগ্রেসের রাজ্যসভা পবন খেরার মতে, নাবিকদের মৃত্যুতে মার্কিন ক্ষমাপ্রার্থনা দাবি করা উচিত ছিল ভারতের। কিন্তু সেটা না করে আমেরিকা নতুন নির্দেশিকা জারি করছে। আমেরিকা যেভাবে ভারতীয় নাবিকদের দোষী সাব্যস্ত করছে, সেই মানসিকতাকেও তুলোধোনা করেছে কংগ্রেস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.