কেরল থেকে আসা এক ব্যক্তিকে চোর ও ছেলেধরা সন্দেহে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। কুলতলির এই ঘটনায় দুই নাবালক-সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এই অমানবিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দড়ি বেঁধে মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মৃত ব্য়ক্তি কেরলের বাসিন্দা। কাজের সূত্রে আলাপ হওয়া এক ব্যক্তির সঙ্গে দেখা করতে তিনি কুলতলি থানার সানকিজাহান এলাকায় এসেছিলেন। মঙ্গলবার সকালে তিনি স্থানীয় একটি বাজারে যান। এলাকার রাস্তাঘাট অচেনা থাকায় ভুল করে অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন কেরলের ওই বাসিন্দা। তিনি বাংলা ভাষা জানতেন না। অপরিচিত ওই ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁকে আটকে তাঁর উদ্দেশ্য সম্পর্কে জানতে চান এলাকার বাসিন্দারা। কিন্তু ওই ব্যক্তি নিজের ভাষা স্থানীয়দের বোঝাতে পারেননি, এমনকী এলাকার বাসিন্দাদের ভাষাও বুঝতে পারেননি। এরপরই সন্দেহভাজন ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে শুরু হয় অত্যাচার। ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন:
পুলিশ এসে কেরলের ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে নেমে শনিবার ৮ জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। তাঁদের মধ্যে ২ জন নাবালক। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ভিন রাজ্যের ওই ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘খিদে পেয়ে গিয়েছিল’, ফুটপাতের দোকানেই মুড়ি-ঘুগনি, ডিমে প্রাতঃরাশ মন্ত্রী শংকরের
-
‘চাড্ডা নই…’, সায়নীকে তাঁর মন্তব্যই মনে করালেন সাংবাদিক, কী জবাব ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদের?
-
‘প্রেমিকের নির্দেশে’ আগুন ধরায় নাবালিকা! দিল্লির অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যুতে ফাঁস চাঞ্চল্যকর তথ্য
-
ভিখারির দশা! টাকা নেই পাকিস্তানের, এশিয়াডে যেতে গ্যাঁটের কড়ি খসাতে হবে প্লেয়ারদের
-
‘সমকামী’ চর্চায় ছাই দিয়ে ‘বান্ধবী’র সঙ্গে হুল্লোড়, দিশার জন্মদিনে পার্টি মুডে মৌনী