Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
2024 Lok sabha Election

আরামবাগে নিঁখোজ তৃণমূল নেতা, অপহরণের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

পঞ্চায়েত নেতার সঙ্গে তাঁর ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৪, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৪, ১৩:১২

options
link
আরামবাগে নিঁখোজ তৃণমূল নেতা, অপহরণের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে zoom

সুমন করাতি, হুগলি: পঞ্চম দফার ভোট চলাকালীন আরামবাগ লোকসভার পুরশুড়ার বালিপুর পঞ্চায়েতের এক সদস্য ও তাঁর ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ তৃণমূল নেতা ও তাঁর ছেলেকে উদ্ধার করা যায়নি। তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির পালটা দাবি, তাঁদের এক কর্মীর পকেটে তৃণমূলের লোকজন বন্দুক ও বোমা রেখে তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য রমেশ বেড়া পরশুড়ার দাসপুর ২৭১ নম্বর বুথ এলাকায় ছিলেন। সেই সময় কয়েকজন তাঁর উপর চড়াও হন। মারধর করতে থাকে রমেশকে। তাঁর ছেলে তন্ময় বেড়া বাঁচাতে যান। বাবা, ছেলেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূলের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: লকেটের ‘চোরে’র পালটা অসীমার ‘ডাকাত’, ধনেখালিতে ধুন্ধুমার]

স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, “রমেশ এলাকার বুথ দেখভালের দ্বায়িতে ছিলেন। তবে তিনি বুথ এজেন্ট নন। ১০০ মিটারের বাইরেও ছিলেন তিনি। দাসপুর ২৭১ বুথের সামনে থেকে তাঁকে বিজেপির (BJP) দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়। ওঁর ছেলে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করে গাড়িতে তুলে নেয়। এখনও খোঁজ পাওয়া যায়নি। আমরা পুলিশকে জানিয়েছি ।”

বিজেপির (BJP) পালটা দাবি করেছে, সুরজিৎ দাস নামের এক বিজেপি কর্মীকে তৃণমূলের মস্তান বাহিনী তুলে নিয়ে যায়। মিথ্যা অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে বলে দাবি করেছে বিজেপি।  স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “সুরজিৎকে মারধর করে হাতে বন্দুক ও বোমা ধরিয়ে পুলিশের হাতে তুলে দেয় তৃণমূলের মস্তান বাহিনী। পুলিশ গ্রেপ্তারের কথা বলেনি। আমরা এখনও জানি না তিনি কোথায়। তৃণমূল নেতাকে তুলে নিয়ে যাওয়ার কোনও খবর আমার কাছে নেই।”

[আরও পড়ুন: শ্লীলতাহানিতে ‘অভিযুক্ত’ জওয়ানকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন, দায়ের FIR]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.