Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Coronavirus

Coronavirus Update: টানা তিনদিন নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, একদিনে কলকাতায় আক্রান্ত ২১৪

সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে কলকাতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২১, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২১, ১৮:৫০

options
link
Coronavirus Update: টানা তিনদিন নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, একদিনে কলকাতায় আক্রান্ত ২১৪ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা (Corona Virus) পরিস্থিতির বড় কোনও বদল নেই। শনিবার সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। কিছুটা বেড়েছে মৃত্যু।  বেড়েছে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যাও। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন। যা শুক্রবারের চেয়ে কম। এনিয়ে টানা তিনদিন নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে কলকাতা রাজ্যের শীর্ষে। শহরে একদিনে আক্রান্ত ২১৪ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর এবং হুগলি। দুই জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১২৪ ও ৬০। এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৪ হাজার ১৫২ জন।

Advertisement

[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: পুরভোটে সব বিদায়ী কাউন্সিলরকেই প্রার্থী করবে বিজেপি, বাকি ওয়ার্ডে প্রাধান্য নতুন মুখ]

বাংলায় একদিনে করোনার বলি ১১ জন। তার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৫০ জন। সর্বাধিক মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা (৪)। কলকাতা (২) ও পূর্ব বর্ধমানে (২) মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ দিনাজপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। 

করোনাকে হারিয়ে এদিন সুস্থ হয়েছেন ৭১৭ জন।  ফলে এখন কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৮৬ হাজার ৮৮২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩১ শতাংশ। 

করোনা পরীক্ষা কম হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যকে চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। যদিও রাজ্য সরকার সেকথা মানতে নারাজ। একদিনে ৩৭ হাজার ১৮০ জনের কোভিড টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ০২ লক্ষ ২২ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ। যা শুক্রবারের তুলনায় সামান্য বেশি।

[আরও পড়ুন: সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত বাস থেকে নামার সময় অন্য বাসের ধাক্কায় মৃত যুবক]

করোনাকে মোকাবিলা করার জন্য টিকাকরণের উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জোরকদমে চলছে টিকাকরণ (Covid Vaccination)। এদিন ৬ লক্ষ ৭৭ হাজার ৯৩০ জনের করোনা টিকাকরণ হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ১৩ লক্ষ ৫৭৫ জন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৫ জনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকারই পরামর্শ বিশেষজ্ঞরা। সাামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা তাঁদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.