Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
corona virus

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৫১, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসছেন উদ্বিগ্ন মোদি

সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ জন।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২১, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২১, ২০:৫১

options
link
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৫১, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসছেন উদ্বিগ্ন মোদি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বেগজনক দেশের কোভিড (COVID-19) পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তথৈবচ পরিস্থিতি রাজ্যেরও। গত কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই শোর আশপাশেই থাকছে। বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে বুধবার ফের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  সোমবার সন্ধেয় এমনটাই খবর।

এদিন সন্ধেয় রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ২৫১ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ২৮৩ জন। চারদিন একটানা সংক্রমণ বৃদ্ধির পর এদিন কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিনও দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা (৯৫)।  দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ জন। তবে আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামে নতুন কোভিড আক্রান্তের হদিশ মেলেনি। সরকারি পরিসংখ্যান বলছে, এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৮ হাজার ৫৯৮ জন।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : সীমান্ত পেরিয়ে রুজির খোঁজই নিয়তি, ভোট আসে ভোট যায় বদল নেই ওঁদের জীবনে]

তবে কমছে রাজ্যের সক্রিয় চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫ লক্ষ ৬৫হাজার ১৫৬ জন। তাঁদের মধ্যে ২৪৪ জন গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন। ফলে বাংলায় মোট সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ জন।  এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্য ২ জন কলকাতা ও একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ফলে এদিন মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৯৫ জন। 

এমন পরিস্থিতিতে টিকা নেওয়া ও কোভিডবিধি মেনে চলার আবেদন জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, এসএসকেএম হাসপাতালের মেডিসিনের বিভাগীয় প্রধান সৌমিত্র ঘোষ, আর জি করের অধ্যাপক ডা. জ্যোর্তিময় পাল এবং স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের ডা. যোগীরাজ রায়। বলেছেন, “কোভিড বাড়ছে। কয়েকটি রাজ্যে নাইট কারফিউ চালু হয়েছে। এই অবস্থায় মাস্ক পরা ও কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। “

[আরও পড়ুন : চলতি সপ্তাহেই ফের পূর্ব মেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি নন্দীগ্রামেও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.