সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে করোনার (Coronavirus) দাপট জারি থাকলেও বঙ্গে খানিকটা নিম্নমুখী হয়েছে সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় সামান্য হলেও কমেছে সংক্রমণের হার। তবে বেড়েছে মৃত্যু। এসবের মাঝে রাজ্যবাসীকে আশার আলো দেখাচ্ছে উর্ধ্বমুখী সুস্থতার হার।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৭৫৩ জন। তাঁদের মধ্যে ৬৭৯ জনই কলকাতার (Kolkata)। অর্থাৎ সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ৬৬৪ জন। ফের তৃতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। নতুন করে সেখানকার ১৫৫ শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। এছাড়া অন্যান্য প্রায় সব জেলা থেকেই এদিন হদিশ মিলেছে নতুন আক্রান্তের। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,১৬,৫০৫। এদিন মারণ করোনা প্রাণ কেড়েছে বাংলার ৫০ জনের। তাঁদের মধ্যে ১৫ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয়ে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে হাসিমুখে ঘরে ফিরেছেন বাংলার ২, ৮৭৩ জন। তাঁদের মধ্যে ৭৩৫ জন কলকাতার। উত্তর ২৪ পরগনার ৭৩৯ জন। এখনও পর্যন্ত করোনাকে পরাস্ত করেছেন বাংলার ৪, ৮৪, ২৫৮ জন।
[আরও পড়ুন: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন উঃ ২৪ পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা রতন ঘোষ]
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪২, ১৩১ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৬৩, ৪০, ১৭১ জনের। বাংলায় মোট কোভিড হাসপাতাল রয়েছে ১০২টি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১, ০৭, ২২৫ জন। মোট সেফ হোমের সংখ্যা ২০০টি। সেখানে রয়েছেন ৪৮৬ জন।
[আরও পড়ুন: ঝুলে রইল উলেন রায়ের দ্বিতীয়বারের ময়নাতদন্ত, আদালতের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিজেপি]
সর্বশেষ খবর
-
দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, পুলিশ খুঁজতেই গা ঢাকা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও ছেলের!
-
সহকর্মীকে ডাকতে এসে থ চালক, বাসের মধ্যে পড়ে খালাসির দেহ! চাঞ্চল্য পুরুলিয়ায়
-
মানসিক ফাঁদে পা নয়, বাজারের সঙ্গে সঙ্গে ‘আচরণ’ বদলাতে হবে লগ্নিকারীদেরও
-
এবার কলকাতাতেও ইথানল মিশ্রিত পেট্রল, কোন কোন জায়গায় মিলবে এই পরিষেবা
-
সবার দল ভাঙাচ্ছেন বিজয়, রাজ্যপালের কাছে একযোগে নালিশ ডিএমকে-বিজেপি-এআইএডিএমকের