১৭ মার্চ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হবে মতুয়া মহাধর্ম মেলা। মধুকৃষ্ণা এয়দশীতে সেই মেলা শুরু হবে। প্রতিবছরের মতো এ বছরেও শান্তিসভা করে ঢাকে কাঠি পড়ল এ বারের বারুণী মহামেলার। এই মেলা উপলক্ষ্যে বিবাদ ভুলে শান্তনু-সুব্রত-মমতা ঠাকুরপন্থী মতুয়ারা একসঙ্গে বারুণী মহামেলার মহানিশান উত্তোলন করলেন। উপস্থিত ছিলেন হাজার মতুয়া ভক্ত।
ঠাকুরবাড়িতে এই মুহূর্তে তিনটি মতুয়া মহাসংঘ রয়েছে। একটি মতুয়া মহাসংঘ মমতা ঠাকুর দ্বারা পরিচালিত। আরেকটি শান্তনু ঠাকুর দ্বারা পরিচালিত। সম্প্রতি সুব্রত ঠাকুর পরিচালিত আরও একটি মতুয়া মহাসংঘ আত্মপ্রকাশ করেছে ৷ এই মহাসংঘগুলির মধ্যে চরম বিবাদ রয়েছে। মেলাকে কেন্দ্র করে সেই বিবাদ আরও চরমে উঠতে দেখা গিয়েছে। মেলার সময় কী হবে তা নিয়ে বিবাদের আশঙ্কা ছিল। মতুয়া ভক্তদের মধ্যে শঙ্কা ছিল তিনটি মতুয়া মহাসংঘের পক্ষ থেকেই আলাদা করে মতুয়া নিশান তোলা হবে। তা হলে বিবাদ আরও চড়ওা হত।
আরও পড়ুন:
কিন্তু সব আশঙ্কাকে দূরে সরিয়ে বুধবার ঠাকুরবাড়িতে শান্তনু-সুব্রত-মমতা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘ মিলিতভাবে বারুণী মহামেলার আয়োজন করল। একসঙ্গে নিশান উত্তোলন করলেন। মতুয়া আচার মেনে উত্তলিত হল মতুয়া মহামেলার মহানিশান। তিনটি সংগঠনকে একসঙ্গে মহানিশান উত্তোলন করতে দেখে খুশি মতুয়াভক্তরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন মাসে কমিয়েছেন ১৫ কেজি ওজন! পুজোর চারদিন সৃজিতের ডায়েট প্ল্যান কী?
-
সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বাবার নাক ফাটালেন পুলকার চালক! হুগলির হিন্দমোটরে উত্তেজনা
-
এবার সিলেবাস থেকে মুছে গেলেন মুজিব! বাংলাদেশের পাঠ্যবইয়ে খালেদা-জিয়াউরের অবদান
-
নাবালিকাকে বিয়ে করে যৌন নির্যাতন! শুভেন্দুর হুঁশিয়ারির পরই পকসো আইনে ২০ বছরে জেল ‘স্বামী’র
-
শুধু নির্মাণ নয়, দীর্ঘস্থায়ী পরিকাঠামো গড়তে বার্জার হাউসে বিশেষ কর্মশালা