Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
বাজ

রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃৃষ্টি, মালদহে বাজ পড়ে মৃত ৩

আহত আরও ৩ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ২০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ২০:৫৭

options
link
রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃৃষ্টি, মালদহে বাজ পড়ে মৃত ৩ zoom
ছবি: প্রতীকী
Advertisement

বাবুল হক, মালদহ: ফের রাজ্যে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। জানা গিয়েছে, নিহতরা সকলেই মালদহের বাসিন্দা। আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

[আরও পড়ুন: সচেতনতার বদলে ছেলেধরা আতঙ্ক উসকে পোস্টার, বিতর্কে বুদবুদের এক গ্রাম পঞ্চায়েত]

গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ রাজ্যের জেলাগুলি। রবিবার সকাল থেকেও চলছে বৃষ্টি। দুপুর থেকে বজ্রপাতও শুরু হয়৷ সেই সময় মালদহের পরানপুরে জমিতে চাষের কাজ করছিলেন ৬ জন কৃষক। আচমকা বাজ পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম হাসান আলি, শেখ হোসেন ও আনারুল হক। আহত হন বাকি তিনজন। বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইডাঙা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।গুরুতর অসুস্থ অবস্থায় ওই তিনজন বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আচমকা এই ঘটনায় শোকে ভাসছেন পরিজনেরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমন নয় যে তুমুল বজ্রপাত-সহ বৃষ্টি এই প্রথমবার দেখছে রাজ্যে৷ প্রায় ফি বছরই দিন কয়েকের এমন বৃষ্টিতে তিলোত্তমার জলমগ্ন দশা হয়৷ একই ছবি দেখা যায় রাজ্যের বিভিন্ন জেলায়। বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটে। তাহলে কি বজ্রনিরোধক ব্যবস্থা ক্রমশই দুর্বল হচ্ছে? শোভা বৃদ্ধিতে বড় গাছ কেটে এধরনের দুর্ঘটনাকে স্বাগতই জানানো হচ্ছে? বারবার পরিবেশবিদদের সতর্কবার্তা সত্বেও কেন সচেতনতা জাগছে না? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: সচেতনতার বদলে ছেলেধরা আতঙ্ক উসকে পোস্টার, বিতর্কে বুদবুদের এক গ্রাম পঞ্চায়েত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.