আইপিএল-এর মেগা ফাইনালের উত্তেজনাকে কাজে লাগিয়ে রমরমিয়ে চলছিল অনলাইন বেটিং চক্র। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চাকদহের একটি বাড়িতে হানা দিয়ে এই চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করল চাকদহ থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২টি মোবাইল ফোন এবং ১টি ট্যাব। এগুলি বেটিং বা জুয়ার বোর্ডে বাজি ধরার কাজে ব্যবহার করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন, আকাশ সরদার, রাজীব সাধুখাঁ, শুভজিৎ সরকার, সুজন পাল, শুভ সরকার, বিশ্বজিৎ দাস, প্রশান্ত সরকার, সুজিত পাল, দেবাশিস ঘোষ। ধৃতদের বাড়ি নদিয়ার শিমুরালি, কালিবাজার, রসুল্লাপুর এলাকায়। আইপিএল ফাইনালের আবহকে কাজে লাগিয়ে এই চক্রটি কত বড় জাল বিস্তার করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চাকদহ থানা থেকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
রবিবার আইপিএল-এর চ্যাম্পিয়ন হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জিতেছে আরসিবি। আর আইপিএল-এর মেগা ফাইনালের দিনই বড়সড় একটি বেটিং চক্রের পর্দাফাঁস হয়েছে। এই ঘটনায় ব্যাপক সাফল্য পেয়েছে চাকদহ থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন