সৌরভ মাজি, বর্ধমান: ২ নং জাতীয় সড়কে (National Highway) মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন-সহ মোট চার। রবিবার ভোরবেলার বর্ধমানের (Burdwan) আলিশা এলাকার এমন দুর্ঘটনায় শোকাহত পরিবারের লোকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাড়ি থেকে বাঁকুড়া মোড়ে চাষের কাজে বেরিয়েছিলেন চারজন। সেই সময়ই পিছন থেকে দুর্গাপুর অভিমুখী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। পরে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক গাড়িটির অভিযুক্ত চালক। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ।
[আরও পড়ুন: বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলায় জ্যোতিপ্রিয়কে দুষলেন অর্জুন সিং, পালটা খাদ্যমন্ত্রীর]
একই পরিবারের মৃত তিনজন হলেন বিষ্টু রুইদাস (৫৫), চম্পা রুইদাস (৪২), ঝর্ণা রুইদাস (৩২)। মৃত সরস্বতী সেনের (৫৫) বাড়ি আলিশা দাস পাড়া এলাকায়। এঁরা প্রত্যেকেই খেতমজুর। চারজনের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকস্তব্ধ বাড়ির লোকেরা।
উল্লেখ্য, মৃত রুইদাস পরিবার ও পাশের কয়েকটি বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বছরখানেক আগে এসেছিলেন। বিষ্টু রুইদাসের পাশের বাড়িতে বসে চাও খেয়েছিলেন তিনি। বাসিন্দাদের দাবি মেনে পাকা বাড়িও করে দেওয়া হয়। এদিন মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। জানিয়েছেন, বাড়ি গিয়ে পরিজনদের সঙ্গে দেখা করবেন।
[আরও পড়ুন: বঙ্গ দখলের ভিত মজবুত করতে চলতি মাসেই ফের রাজ্য সফরে মোদি-অমিত শাহ!]
সর্বশেষ খবর
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু