Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী

রাজ্যে সরকার বদলের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পাঠানোর কাজ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টারও চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গ্রেপ্তার হলেন পাঁচ বাংলাদেশি!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৪:৪৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৪:৪৮

options
link
রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী zoom
হোল্ডিং সেন্টারে দিকে যাওয়া হচ্ছে অনুপ্রবেশকারীদের। নিজস্ব চিত্র
Advertisement

রাজ্যে সরকার বদলের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পাঠানোর কাজ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টারও চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গ্রেপ্তার হলেন পাঁচ বাংলাদেশি! গভীর রাতে কাঁটাতার পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ করেছিলেন তাঁরা! সেসময় বিএসএফ জওয়ানদের হাতে গ্রেপ্তার হলেন ওই পাঁচজন। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজ্যে বিজেপি সরকারে আসার পরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কড়া পদক্ষেপ নবান্নের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘ডিপোর্ট’ করার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গা থেকে পাকড়াও করা হচ্ছে। সীমান্ত এলাকাগুলিতেও বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড়ও দেখা গিয়েছে এক সময়ে। অনুপ্রবেশকারীদের রাখার জন্য সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে।

Advertisement

সেসবের মধ্যেই ফের গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলার চর এলাকার সীমান্ত দিয়ে তাঁরা ঢুকছিলেন বলে খবর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই পাঁচ বাংলাদেশি পুরুষ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। সেসময় বিএসএফ জওয়ানরা তাঁদের দেখতে পেয়ে যান। দ্রুত পাকড়াও করা হয় তাঁদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁরা কাজের উদ্দেশ্যে ভারতে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র মেলেনি। গ্রেপ্তার করার পর ধৃতদের লালগোলার হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফের তাঁদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সীমান্তে চলছে জোর নজরদারি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.