দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার দেখেছে বাংলা। ফের ধর্ষণের ঘটনা সেই জেলায়। এবার নির্যাতিতা ৬৫ বছরের বৃদ্ধা। ঘটনাস্থল জয়নগরের (Jaynagar) বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়া। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, রবিবার বছর ৬৫-এর ওই বৃদ্ধা বাগানের মধ্যে ঘাস কাটতে গিয়েছিলেন বৃদ্ধা। সেখানে তাঁকে একা পেয়ে এলাকার এক যুবক তাঁর গলা এবং মুখ চেপে ধরে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অত্যাচারের জেরে অচৈতন্য হয়ে পড়েন বৃদ্ধা। এদিকে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। সন্ধ্যায় বাগান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
আরও পড়ুন:
এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর। এরপর পরিবারের লোকজন বকুলতলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকা তোলাবাজি! প্রোমোটার শুভেন্দুর দারস্থ হতেই গ্রেপ্তার দমদম পুরসভার উপ পুরপ্রধান
-
‘আমার কাজ পরিশ্রম করে যাওয়া, বাকিটা উপরওয়ালার হাতে’, এখনও জাতীয় দলে ফেরার আশায় শামি
-
শূন্য পকেটে মুম্বইয়ের রাস্তায় দিশেহারা রীতেশ, টাকা দিয়ে সাহায্য সেলেব পাপারাজ্জির
-
ঋণের দ্বিগুণের বেশি! মালিয়ার সম্পত্তি বেচে কত টাকা উদ্ধার? চমকপ্রদ তথ্য দিল ইডি
-
ব্রিকসে মুখোমুখি পুতিন-জিনপিং-পেজেসকিয়ান, ‘বিশ্বের কল্যাণে আলোচনা হবে’, ইতিবাচক বার্তা মোদির