বাবুল হক, মালদহ: অস্ত্র সমেত ক্যাম্প থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান (BSF Jawan)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিবপুর এলাকায়। কোথায় গেলেন ওই জওয়ান? তা নিয়ে ধোঁয়াশা।
জানা গিয়েছে, ওই বিএসএফ জওয়ানের নাম অখিলেশ কুমার। আদতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে মালদহের হবিবপুর ও বামনগোলা এলাকায় কর্মরত ছিলেন তিনি। রবিবার সকালে দেখা যায় অখিলেশ কুমার ক্যাম্পে নেই। আশে পাশে খোঁজ করা হলেও কোনও লাভ হয়নি। কোথাও হদিশ মেলেনি তাঁর। সূত্রের খবর, ইনসাস রাইফেল, দু রাউন্ড ম্যাগাজিন ও প্রচুর গুলি ছিল তাঁর কাছে। সেগুলি নিয়েই উধাও হয়ে গিয়েছেন অখিলেশ।
[আরও পড়ুন: মহালয়ায় বোধন, ওইদিনই ঘট নিরঞ্জন, বাংলার কোথায় একদিনের দুর্গাপুজো হয়?]
ইতিমধ্যেই এই বিষয়টি বিএসএফের তরফে জেলা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কোথায় গেলেন ওই জওয়ান, তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে জওয়ানের সহকর্মীরাও। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। সহকর্মীদের থেকেও কোনও সূত্র মিলতে পারে বলে অনুমান পুলিশের।
[আরও পড়ুন: কুড়মিদের আন্দোলন প্রত্যাহার, ৬ দিন পর আদ্রা ডিভিশনে গড়াল ট্রেনের চাকা]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন