অর্ণব দাস, বারাসত: নিজের বাড়িতে মদের আসরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরে(Dakshineswar)। কেন ব্যবসায়ীর এই পরিণতি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কলোনি এলাকার বাসিন্দা অপূর্ব ঘোষ। পেশায় ফল ব্যবসায়ী। সূত্রের খবর, বুধবার রাতে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে মদের আসর বসিয়েছিলেন ওই ব্যবসায়ী। পরিবারের কেউ সেই সময় বাড়িতে ছিলেন না। ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান, খাটের উপর অপূর্ব ঘোষের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। শরীর জুড়ে কোপানোর দাগ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
[আরও পড়ুন: খুলল পুরীর জগন্নাথ মন্দিরের ৪ দরজাই. ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত বিজেপির]
রাতেই দেহ উদ্ধার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মদের আসরে বচসার জেরেই এই ঘটনা। তবে নেপথ্যে কে বা কারা। লুকিয়ে কোন কারণ, তা এখনও স্পষ্ট। গোটা বিষয়টি জানার চেষ্টায় তদন্তকারী আধিকারিকরা।
[আরও পড়ুন: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা আর্থিক সাহায্যের]
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী