অংশুপ্রতীম পাল, খড়গপুর: এক কলেজ ছাত্রীকে (College Student) ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে পিংলা (Pingla) থানার জামনা এলাকায়। সোমবার দুপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলের তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিংলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ এক মহিলা দিনমজুর-সহ দুই শ্রমিককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর একুশের ওই যুবতী ডেবরা কলেজের ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামনা এলাকায় দীর্ঘ দিন ধরে এক ব্যক্তির বাড়ি তৈরির কাজ চলছে। সেখানে সবং থানার তেমাথানি এলাকার এক মহিলা দিনমজুর-সহ বেলদা এলাকার দুই যুবক কাজ করছিল।
[আরও পড়ুন:করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট]
যুবতীর পরিবার জানিয়েছে, আজ সোমবার দুপুর থেকে হঠাৎই ছোট মেয়েক খুঁজে পাওয়া যাচ্ছিল না। যুবতীর দীর্ঘক্ষণ কোনও খোঁজ না পাওয়া যাওয়ায় তাঁর পরিবারে লোকজন চার ধারে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ওই নতুন বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে যুবতীর মৃতদেহ পাওয়া যায়। প্রথম নজরে পড়ে ওই যুবতীর বাবার। তারপরেই বাড়ির লোকজন-সহ প্রতিবেশীরা উপস্থিত হন সেখানে। খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে নেমে মহিলা দিনমজুর-সহ ২ মিস্ত্রিকে আটক করা হয়।
[আরও পড়ুন: ভোটের পরও ঠান্ডা হল না শীতলকুচি, ফের গুলিতে প্রাণ হারালেন বিজেপি সমর্থক]
ওই যুবতীর পরিবার সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না করলেও দাবি করেছে, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ গোটা ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট দেখার পরই নির্দিষ্ট করে বলা যাবে বলে জানিয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যে রয়েছে।
সর্বশেষ খবর
-
হাস্যকর ফিল্ডিং, সঙ্গী লজ্জার রেকর্ড! ইংল্যান্ডে আড়াই দিনেই টেস্ট হার বাবরহীন পাকিস্তানের
-
২০ দিনে ২০ টাকা বেড়েছে চিনির দাম, ইথানল নয়, মূল্যবৃদ্ধির আসল কারণ জানাল কেন্দ্র
-
রোমে কনসার্টে গিয়ে হোটেলের ঘর নোংরা, প্রতারণা! জেমসের জেলযাত্রার সম্ভাবনা?
-
সন্তান মানুষ করতে নামী সংস্থার চাকরিতে ইস্তফা, হোমস্টে খুলে লাখ লাখ কামাচ্ছেন মা!
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার