সম্যক খান, মেদিনীপুর: একশো দিনের কাজ করে টাকা পাননি। সংসারে খুব অভাব। সেই থেকে পারিবারিক অশান্তি। আর সেই অশান্তির জেরেই আত্মঘাতী দম্পতি। বাবা-মাকে হারিয়ে দিশাহার দুই নাবালক সন্তান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গড়বেতার চড়কডাঙায়।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম সন্তু দুলে (৪০) ও রীতা দুলে (৩৫)। ওই দম্পতির দুই সন্তান আছে। মেয়ে শিউলি দশম শ্রেণিতে পড়ে। আর ছেলে ঋষি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাদের আদি বাড়ি চন্দ্রকোণা টাউন এলাকায় হলেও গত প্রায় ২৫ বছর ধরে তারা গড়বেতাতেই সন্তুর জেঠিমা সরস্বতী দুলের কাছেই থাকেন। শুক্রবার সকালে স্কুলে যাওয়ার আগে ঋষি বাবা-মায়ের ঘরে ঢুকতে যায়। দু’জনের দেহ দেখতে পায় সে।
[আরও পড়ুন: অভিযোগ নিষ্পত্তি করে ৭দিনে রিপোর্ট, মুখ্যমন্ত্রীকে কাজের খতিয়ান দিতে সব দপ্তরকে কড়া চিঠি]
সন্তু গাছ কাটার কাজ করেন। ইদানীং তাঁর কাজকর্ম ভাল হচ্ছিল না। তার উপর ওই দম্পতি একশো দিনের কাজের যুক্ত ছিলেন। জব কার্ডও রয়েছে। কয়েক হাজার টাকা বাকি থেকে গিয়েছে। ২০২২ সালের মে মাসে শেষ কাজ পেয়েছিলেন তাঁরা। তারপর আর কোনও কাজ পাননি। তা নিয়ে অশান্তি হত। সে কারণেই দু’জনে আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রীতা বিষপান করেন। তাঁর স্বামী গলায় দড়ি দিয়ে একই ঘরে আত্মহত্যা করেন।
খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল বাজপেয়ী। দুই নাবালক সন্তানের সবরকম সাহায্যের আশ্বাস দেন। গড়বেতার বিডিও সেক ওয়াসিম রেজা বলেন, “জব কার্ড অনুযায়ী রীতা দুলের ৩ হাজার ৩৪৫ টাকা পাওনা আছে।” গড়বেতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারই এই ঘটনার জন্য দায়ী। একশো দিনের কাজে অর্থবরাদ্দ আটকে দেওয়ায় গ্রামের গরিব মানুষরা কাজ করেও টাকা পায়নি। ধীরে ধীরে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।”
[আরও পড়ুন: অবিশ্বাস্য! ৩০ ফুট উঁচু থেকে পড়েও উঠে দাঁড়াল শিশু, হাঁটা দিল বাড়ির দিকে, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে
-
‘নেইমারকে এক্সট্রা টাইমে নামাতাম’, আবেগ নয়, ঝুঁকি নিয়েই বাজিমাত ব্রাজিল কোচ আন্সেলোত্তির