Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুন

পাওনা টাকা চাইতে গিয়ে খুন প্রৌঢ়, চাঞ্চল্য মগরাহাটে

এখনও পলাতক ২ অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৯, ২১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৯, ২১:২০

options
link
পাওনা টাকা চাইতে গিয়ে খুন প্রৌঢ়, চাঞ্চল্য মগরাহাটে zoom
Advertisement

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বন্ধুর প্রয়োজনে ধার দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা। সেই টাকা ফেরত চাইতে গিয়ে বন্ধুর হাতেই খুন হতে হল এক প্রৌঢ়কে৷ অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার কলস গ্রামে। পলাতক অভিযুক্ত ও তার ছেলে।

[আরও পড়ুন: গরমে নাজেহাল, বৃষ্টি নামাতে যজ্ঞের আয়োজন বাঁকুড়ায়]

জানা গিয়েছে, আদতে বিহারের বাসিন্দা সাইদেল মগরাহাট থানা এলাকায় ভাড়া থাকতেন। বেশ কিছুদিন আগে সাইদেলের সঙ্গে পরিচয় হয় কাশিমপুরের বাসিন্দা হানিফ মুনসির। পেশায় দিনমজুর হানিফের সঙ্গে ক্রমেই সাইদেলের বন্ধুত্ব গাঢ় হয়। সূত্রের খবর, কিছুদিন আগে হানিফের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার চায় সাইদেল। কিছুদিনের মধ্যেই টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেয় সে। এরপরই ব্যাংকে জমানো পঞ্চাশ হাজার টাকা সাইদেলকে দেন হানিফ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও টাকা ফেরত দিচ্ছিল না সাইদেল। একাধিকবার বন্ধুর কাছে টাকা ফেরত চান হানিফ। একসময়ে টাকা ফেরত দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল সাইদেল। অভিযোগ, এরপরই হানিফকে খুনের হুমকি দিতে শুরু করে তাঁর বন্ধু। জানা গিয়েছে, শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন হানিফ। সেই সময় সাইদেল ও তার ছেলে হানিফের পথ আটকায়।

[আরও পড়ুন: চৌকিদারের পালটা আগলদার, বিধানসভার প্রস্তুতিতে নয়া দাওয়াই অনুব্রতর]

অভিযোগ, বাবা ও ছেলে মিলে রাস্তায় বেধড়ক মারধর শুরু করে হানিফকে। ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, পিঠ-সহ একাধিক জায়গায় কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন হানিফ। স্থানীয় বাসিন্দারাই ওই প্রৌঢ়কে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শনিবার ভোর রাতে হাসপাতালেই মৃত্যু হয় হানিফের। এরপরই মৃতের পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে মগরাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও পলাতক অভিযুক্তরা। শুরু হয়েছে তদন্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.