শেখর চন্দ, আসানসোল: পুকুরে মহিলাদের স্নানের ছবি তুলতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত যুবক। ইলেকট্রিক খুঁটিতে বেঁধে মারধর করা হল ওই যুবককে। আসানসোলের সালানপুর থানার এথোড়া গ্রামে জোর শোরগোল।
অভিযোগ, পুকুরে মহিলারা যখন স্নান করছিলেন তখন অজ্ঞাত তিন যুবক ছবি তুলছিল। প্রায়ই ওই যুবকরা পুকুরের ধারে গিয়ে মোবাইল ফোনে ছবি তোলে বলেই অভিযোগ। কিন্তু এদিন তারা হাতেনাতে ধরা পড়ে যায়। এলাকাবাসী তাদের ধরতে গেলে দু’জন বাইক নিয়ে পালিয়ে যায়। একজন ধরা পড়ে। তাকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে চলে বেধড়ক মারধর। চর, থাপ্পড়, কিল, ঘুসি সব চলে ওই যুবকের উপর।
[আরও পড়ুন: ২ মাসের যমে-মানুষের লড়াইয়ে হার, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বাংলার যুবকের মৃত্যু]
ওই যুবকরা এলাকার একটি বেসরকারি কারখানায় কাজ করে। তারা তিনজনেই পাটনার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তাকে আটক করা হয়েছে। তবে যুবককে উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। গ্রামবাসীরা দাবি করেন ঘটনাস্থলে কারখানার মালিককেও আনতে হবে। যে দু’জন পালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। শেষ পর্যন্ত পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
[আরও পড়ুন: বেহালা দুর্ঘটনায় শিশুমৃত্যুতেও রাজনৈতিক তরজা, CP-র পদত্যাগ দাবি শুভেন্দুর, পালটা কুণালের]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের