Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

মদের আসরে ডেকে বন্ধুকে গুলি করে খুন, ফেরার অভিযুক্ত

বর্ষবরণের হুল্লোড়ের মাঝে ঠান্ডা মাথায় খুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১০:২৯

options
link
মদের আসরে ডেকে বন্ধুকে গুলি করে খুন, ফেরার অভিযুক্ত zoom

স্টাফ রিপোর্টার: বর্ষশেষের রাতে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগণার ঘোলা সংলগ্ন এলাকা। মদের আসরে পুরনো বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার এ পি সি রোড এলাকায়। মৃত যুবকের নাম রাজেশ বোস ওরফে বাপ্পা। তিনি বিভিন্ন দোকানে ওষুধ সরবরাহের কাজ করেন। তাঁর বাড়ি ওই এলাকাতেই।

[আকাশ থেকে আচমকাই পড়ছে ছাই, কাটোয়ায় হুলস্থূল]

অভিযোগ, এদিন রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে মদ খাইয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বাপ্পাকে খুন করে শান্তনু রায়চৌধুরি নামে এক দুষ্কৃতী। যার বিরুদ্ধে এলাকায় এর আগে একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত পলাতক। তবে ঘটনায় শান্তনু ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত বলেই মনে করা হচ্ছে। বাপ্পা দোকানে ওষুধ সরবরাহের কাজ করেন। বাড়িতে স্ত্রী এবং পুত্রকে নিয়ে সংসার। এদিন রাতে খেতে বসার আগে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শান্তনু। সেখানকারই একটি ছাদে বসে মদের আসর। অভিযোগ, কিছুক্ষণ মদ খাওয়ার পরেই বচসা শুরু হয় দুই বন্ধুর মধ্যে। সেখানে ছিল শান্তনুর আরও বেশ কয়েকজন বন্ধু। বচসা চলাকালীনই বাপ্পার উপর চড়াও হয় তারা। কোনওমতে ফোন বের করে স্ত্রীকে ফোন করেন বাপ্পা। তড়িঘড়ি স্ত্রী এবং ছেলে এলেও তাঁদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এরইমধ্যে বাপ্পার কপালে গুলি করে শান্তনু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর স্ত্রী সব বাধা পেরিয়ে যখন বাড়ির ছাদে ওঠে, তখন সেখানে কাতরাচ্ছেন বাপ্পা। ভেসে যাচ্ছে রক্ত। কোনওভাবে ঘোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় আনা হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কমলা মিলস অগ্নিকাণ্ড: দুই ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ]

ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা। মৃতের কাকা-র অভিযোগ, শান্তনু বহুবার জেলও খেটেছে। প্রায় তিনবছর ধরে কোনও যোগাযোগ ছিল না বাপ্পার সঙ্গে। কিন্তু কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। অনুমান, শান্তনুর কোনও গোপন তথ্য জেনে ফেলে বাপ্পা। যা জানাজানি হলে সমস্যা হতে পারত। তাই পরিকল্পনা করে বাপ্পাকে খুন করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান। পুলিশ জানিয়েছে, ধৃতদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

[বর্ষশেষে বিষাদ, পিকনিকের আনন্দের মাঝে দামোদরে সলিলসমাধি ৫ বন্ধুর]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.