জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন স্ত্রী। কিন্তু বিষয়টা একেবারেই পছন্দ ছিল না স্বামীর। ফলে বারবার স্ত্রীকে ব্যবসা বন্ধ করতে বলেছিলেন প্রৌঢ়। কিন্তু তাতে কর্ণপাত করেননি ওই মহিলা। তাই বাধ্য হয়ে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ওই স্বামী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়ায়।
উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের বাসিন্দা মিনতি বিশ্বাস নামে বছর ৫০-এর ওই প্রৌঢ়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মিনতিদেবী পাড়ার ভিতরে বেআইনি ভাবে মদ বিক্রি করতেন। ফলে বহিরাগতদের আনাগোনা বেড়েছিল এলাকায়। অসামাজিক কাজও বাড়ছিল। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। স্থানীয়রা এনিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। স্বামীর বাধা নিষেধের মতোই প্রতিবেশীদের কথারও তোয়াক্কা করেননি মিনতি দেবী।

[আরও পড়ুন: পুলিশ হেফাজতে ইটাহারের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে সিআইডি, CBI তদন্তের দাবি নিহতের মায়ের]
সেই কারণেই উপায় না পেয়ে শুক্রবার রাতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় হাজির হন বছর ৫৫-এর জগবন্ধু বিশ্বাস। রাতেই তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। বেআইনি মদ বিক্রির করার অভিযোগে বাড়িতে থেকেই গ্রেপ্তার করা হয় মিনতিদেবীকে। উদ্ধার হয়েছে ৪০ লিটার দেশি মদ। স্বামী হয়ে নিজের স্ত্রীকে মদ বিক্রির অভিযোগে পুলিশের তুলে দেওয়ায় জগবন্ধুবাবুকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা।
[আরও পড়ুন: ‘তৃণমূলকে কাটমানি নিতে সাহায্য করা পুলিশদের শক্তিগড়ের ল্যাংচা খাওয়াব?’, ফের তোপ দিলীপের]
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি