Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬

আমডাঙায় নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, আটক ১

পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পরিবারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৮, ১৩:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৮, ১৩:১৭

options
link
আমডাঙায় নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, আটক ১ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু৷ আবার সেই নেশাগ্রস্ত যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ৷ এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার আমডাঙা৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ৷ আটক নেশামুক্তি কেন্দ্রের এক আধিকারিক৷

মৃতের নাম নির্মল বিশ্বাস। বাড়ি, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, দিনরাত নেশায় ডুবে থাকতেন নির্মল৷ বহু চেষ্টা করেও নেশা ছাড়ানো যায়নি৷ শেষপর্যন্ত অশোকনগরের একটি নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা৷ এক সপ্তাহ আগে ওই নেশামুক্তি কেন্দ্রের আমডাঙার শাখায় ভরতি করা হয় নির্মলকে৷ কিন্তু, চিকিৎসার অজুহাতে ওই যুবকের সঙ্গে বাড়ির লোককে দেখা করতে দেওয়া হত না বলে অভিযোগ৷ মৃতের পরিবারের দাবি, শনিবার রাতে নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন করে জানানো হয় নির্মল গুরুতর অসুস্থ৷ তাঁরা যেন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চলে আসেন৷ কিন্তু, হাসপাতালে পৌঁছে নির্মল বিশ্বাসের পরিবারের লোকেরা জানতে পারেন, ওই যুবককে আদৌও হাসপাতালে ভরতিই করা হয়নি৷ শেষপর্যন্ত হাসপাতালের বাইরে একটি গাড়িতে নির্মলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁর পরিজনেরা৷ অশোকনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ এটিএম কাউন্টারে তৈরি হচ্ছে মশারি! টাকা তুলতে গিয়ে বিভ্রান্তি]

পরিবারের লোকেদের অভিযোগ, নির্মল বিশ্বাসের মৃত্যু স্বাভাবিক নয়৷ নেশামুক্তি কেন্দ্রে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ৷ নেশামুক্তি কেন্দ্রের এক আধিকারিককে আটক করেছেন তদন্তকারীরা৷ দিন কয়েক আগে নেশামুক্তি কেন্দ্রে মাদকাসক্ত যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.