চন্দ্রশেখর চ্যাটার্জি, আসানসোল : ব্যস্ত গড়াই রোডে পরপর অনেকগুলো ব্যাংকের এটিএম কাউন্টার আছে। দরজার গায়ে সাঁটানো ডেবিট কার্ডের স্টিকার। এলাহাবাদ ব্যাংকের কাঁচের দরজা ঠেলে ঢুকতেই হতবাক গ্রাহক। এটিএম কাউন্টারের ভেতর বসেছে মশারি তৈরির দোকান। আসানসোলের গড়াইয়ের হাসপাতাল মোড়ের এই দৃশ্য অত্যন্ত পরিচিত। কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে অপরিচিতদের উপস্থিতিতে। আর তাতেই বিরক্ত মশারির হোলসেলার মহম্মদ মুস্তাক।
[ডিজে মিউজিক বাজানোর প্রতিবাদ, হুমকির মুখে প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা]
সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেক ছবি ঘোরে। কোথাও এটিএম কাউন্টার দখল করে পথের কুকুর বা গরু। কোথাও দেখা যায়, পানবিড়ির দোকান বসেছে। তবে আসানসোলের গড়াই রোডে হাসপাতাল মোড়ে এটিএম কাউন্টারে মশারি তৈরির দোকান বসলেও ভেতরে ঢুকলে ভুল ভাঙবে। এখানে কোনও এটিএম মেশিনই নেই। দেড়বছর আগে ছিল। তবে মেশিন না থাকলেও এখনও থেকে গিয়েছে স্টিকার। কাউন্টারের সাজসজ্জাও রয়েছে একইরকম। আর তাতেই বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ।
[বদলির জেরে অবসাদ, হাতের শিরা কেটে আত্মঘাতী চিকিৎসক]
১৫ দিন আগে এলাহাবাদ ব্যাংকের এটিএমের ঘর ভাড়া নিয়েছেন মশারির হোলসেলার মহম্মদ মুস্তাক। আপন খেয়ালে মশারি তৈরি করার সময় হঠাৎ টাকা তুলতে ভেতরে ঢুকছে কেউ কেউ। দেড় বছর আগে উঠে যাওয়া এটিএম ঘর ভাড়া নিয়ে মহাফ্যাসাদে পড়েছেন মুস্তাক। বিড়ম্বনার জেরে তিনি এবার ঘর ছাড়তে চান। এই এটিএম ঘরটির মালিক আসানসোল গ্রামের বাসিন্দা। তিনি বলেন ব্যাংকে বহুদিন আগেই বোর্ড ও কাঁচের দরজা খুলতে বলা হয়েছে। কিন্তু তাঁরা না খোলায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ থেকে তাঁর ভাড়াটে দোকানদারও। তিনিও এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে চাইছেন এখন।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন