জামাই ষষ্ঠী উপলক্ষে গমগম করছিল গোটা বাড়ি। শনিবার জামাইষষ্ঠী থাকলেও রবিবার ছুটির দিনেই শ্বশুড়বাড়িতে এসেছিলেন ৪ জামাই। দুপুরে এলাহি খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল তাঁদের জন্য। সেই মতোই সকাল থেকেই চলছিল তোড়জোড়। আচমকাই ঘনিয়ে এল বিপদ। সিলিন্ডারের গ্যাস ফুরোতেই নতুন সিলিন্ডার লাগানো হয়। তারপর ওভেন জ্বালাতেই দাউ দাউ করে আগুন ধরে যায় গোটা রান্নাঘরে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bangaon) থানার কুটি বাড়ি খাসপাড়া এলাকায় ৷
জানা গিয়েছে, শ্বশুর শাশুড়ি বয়স্ক হওয়ায় রান্নাবান্নার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিলেন জামাইরা৷ অর্ধেক রান্না প্রায় হয়েও গিয়েছিল ৷ তারপর সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যেতেই বিপত্তি। নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই হঠাৎ আগুন লেগে যায় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তড়িঘড়ি আগুন নেভাতে গেলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ৷ খবর দেওয়া হয় দমকল বিভাগে ৷ খবর পেয়ে পরে দমকল কর্মীরা পৌঁছলেও দীর্ঘ লম্বা গলিতে পাইপ জোড়া লাগিয়ে জল পৌঁছাতে বেশ কিছু সময় লেগে যায়৷ আর সেই সময়ের মধ্যেই একে একে ভস্মীভূত হয়ে যায় বাড়ির সমস্ত আসবাব৷ খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে গ্যাসের সিলিন্ডারগুলি দ্রুত বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় ।
আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে৷ দমকলের দুটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ দমকল বিভাগের আধিকারিক সুজিত কুমার মণ্ডল বলেন, “কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে ৷ সরু রাস্তা হওয়ায় বাড়ি পর্যন্ত পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে।” পরিবারের বক্তব্য, আগুন লেগে বাড়ির বহু জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।
সর্বশেষ খবর
-
দীর্ঘদিন ই-ওয়ালেট ব্য়বহার না করলেই গুনতে হবে টাকা! চটপট জেনে নিন ফি এড়ানোর উপায়
-
রেকর্ড ভেঙেও মন পড়ে ফুটবলে! বিশ্বকাপে কাকে সমর্থন করছে বৈভব?
-
বিশ্বকাপে ফুটবলারের শুশ্রূষা করতে এসে অজ্ঞান ট্রেনার নিজেই!
-
‘বাবু খেয়েছো’, আলতো যত্নেই খুশি জেন জি! কেন বাড়ছে ‘রোম্যান্টিক মিনিম্যালিজমে’র ট্রেন্ড?
-
পাঁজরের ৯টি হাড় ভাঙা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে নিশ্চিন্তে নিট পরীক্ষা দিলেন কলকাতার ছাত্রী