সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরের চেলিয়ামা গ্রামে। ভিড়ে ঠাসা বাজারে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাংসের দোকান। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন দোকানের ৩ কর্মচারী। আহত হয়েছেন দুই ক্রেতাও।
রবিবার মানেই মাংসের দোকানে লম্বা লাইন। আজও তার অন্যথা হয়নি। সকাল থেকেই পুরুলিয়ার রঘুনাথপুরের ওই মাংসের দোকানের সামনে ভিড় করেছিলেন ক্রেতারা। জমজমাট ছিল গোটা বাজার। আচমকাই কানে যায় বিকট শব্দ। নজরে পড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ওই মাংসের দোকানের দেওয়াল। দোকানের দেওয়ালের নিচে চাপা পড়ে যান ৩ জন। আহত হন দুই ক্রেতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিকরা।
[আরও পড়ুন: কথা রাখলেন দেব, রাশিয়া থেকে পড়ুয়ারা কলকাতায় ফিরলেন সাংসদের উদ্যোগে]
তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় ৩ কর্মচারীকে। এরপরই ক্রেতা ও কর্মী-সহ মোট ৫ আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কী কারণে আচমকা ভেঙে পড়ল দোকান? তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: মৃত্যুর আগে রিপোর্ট নেগেটিভ, পরে করোনা পজিটিভ! হতবাক রোগীর পরিবার]
সর্বশেষ খবর
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে
-
খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!
-
পাঁচ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার প্রতিকৃতি! অসামান্য সৃষ্টি নবম শ্রেণির পডুয়ার