অর্ণব দাস, বারাসত: ফের চর্চায় কামারহাটির আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। প্রকাশ্যে এক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায়, এক নাবালককে বিবস্ত্র করে চলছে নারকীয় অত্যাচার। ঘটনার নেপথ্যে ফের উঠে এল জয়ন্ত বাহিনীর নাম।
কামারহাটির আড়িয়াদহের মা, ছেলেকে পিটুনির ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিংহ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার সোশাল মিডিয়ায় ভাইরাল নারকীয় অত্যাচারের এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিবস্ত্র অবস্থায় তালতলা স্পোর্টিং ক্লাবে পড়ে রয়েছে এক নাবালক। তার গোপনাঙ্গ সাঁড়াশি দিয়ে চেপে ধরে চলছে অত্যাচার। এক ব্যক্তি চেয়ারে বসে চালাচ্ছে অত্যাচার। অভিযুক্ত লাল্টু নাকি জয়ন্ত সিংহ ঘনিষ্ঠ। এই ভিডিও প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে।
[আরও পড়ুন: ত্রিশঙ্কু ভোটের ফল, ফ্রান্সে মুখ পুড়ল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর]
প্রসঙ্গত, মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা যায়, প্রায় আটজন যুবক। জনা চারেক মিলে একজনের হাত পা ধরে চ্যাংদোলা করেছে। সেই অবস্থাতেই ঝুলিয়ে লাঠি জাতীয় কিছু নিয়ে চলছে গণপ্রহার। ভিডিওটি সামনে ছড়িয়ে পড়তেই বারাকপুর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফ থেকে লেখা হয়েছে, “পুরনো ভাইরাল হাওয়া একটি ভিডিও বারাকপুর পুলিশের নজরে এসেছে। সেখানে এক মহিলাকে মারধর করা হচ্ছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিডিওতে মারধরকারী সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তার মধ্যে দুজন আগে থেকেই জেলে রয়েছে।”
[আরও পড়ুন: ‘রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব কখনও মাইনাসে নামবে না’, মস্কোয় মন্তব্য মোদির]
সর্বশেষ খবর
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?