শাহাজাদ হোসেন, ফরাক্কা: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক কিশোর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায়। কিন্তু ওই এলাকায় কীভাবে এল বোমা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বছর ১১-এর ওই কিশোরের নাম কিসমত শেখ। তিলডাঙ্গা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সে। পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। লকডাউনের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তাই সোমবার সকালে কাগজ কুড়োতে বেরিয়েছিল সে। ফরাক্কার জানিমোড়ে কাগজ কুড়োনোর সময় প্লাস্টিকে মোড়া বল জাতীয় একটি জিনিস সে দেখতে পায়। স্বাভাবিকভাবেই বল ভেবে সেটিকে হাতে তুলে নেয় কিসমত। তখন ঘটে অঘটন। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। কিছু বোঝার আগেই ছিন্নভিন্ন হয়ে যায় কিসমতের ডান হাতের বেশ কয়েকটি আঙুল।
[আরও পড়ুন: শিয়রে ভোট, ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এ সপ্তাহেই চালু ‘দুয়ারে সরকার’ কর্মসূচি]
বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় বেনিয়া গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ। কীভাবে ওই এলাকায় বোমা এল। এর পিছনে কাদের যোগ? তবে কি আশেপাশেই কোথাও মজুত করা হচ্ছে বোমা? কারণ কি একুশের নির্বাচন? এসব একাধিক প্রশ্নের উত্তরের সন্ধান করছে পুলিশ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন জখম কিশোরের মা রিমা বিবি।দাবি
জানিয়েছেন যথাযথ তদন্তের।
[আরও পড়ুন: কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা-সহ একাধিক দাবি, পুরুলিয়ায় উদ্ধার মাওবাদী পোস্টার-ব্যানার]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার