রাজ কুমার, আলিপুরদুয়ার: আর জি কর আবহে ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। অসুস্থ অবস্থায় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে, নাবালিকার বক্তব্যে একাধিক অসংগতি রয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ টিউশন পড়তে যাচ্ছিল দশম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। অভিযোগ, বাড়ির কিছুটা দূরে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পারোকাটা এলাকার বাসিন্দা ওই স্কুলছাত্রীর পথ আটকায় এক ব্যক্তি। মুখ আটকে পাশে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্য একজন ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে বাইকে করে বাড়িতে পৌঁছে দেন। এর পর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে কামাখ্যাগুড়ি হাসপাতাল ও পরে রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন জেলা সদর হাসপাতালের বেডে শুয়ে নির্যাতিতা বলেন, “আমি ওই ব্যক্তিকে চিনি না। তবে দেখলে চিনব। আমাকে মদ খাওয়ায়। জোর করে ধরে নিয়ে গিয়ে শালবাগানে যৌন নির্যাতন করা হয়েছে।” তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, ঘটনার দিন পড়তে যেতে বারণ করেছিলেন শিক্ষক। এদিকে নাবালিকার বন্ধুদের সঙ্গে পার্টির একটি তথ্যও উঠে আসছে। ফলে দানা বেঁধেছে রহস্য। নির্যাতিতার দিদিমা বলেন, “ছোটবেলায় ওর মা মারা যায়। ওর সৎ মা রয়েছে। অনেক কষ্ট করে এই নাতনিকে আমরা মানুষ করি। ওর সঙ্গে এমন হবে ভাবতেই পারি নি। দোষির শাস্তি দাবি করছি।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আসল সত্য প্রকাশ্যে আসবে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া