দেবব্রত মণ্ডল, বারুইপুর: হস্টেলে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন। পরিবারকে জানালে খুনের হুমকি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali) থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, কয়েকমাস আগে ওই নাবালিকার বাবার মৃত্যু হয়েছে। মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। ফলে তাঁর পক্ষে সারাদিন মেয়ের দেখাশোনা করা সম্ভব হয় না। ফলে মহিলা সিদ্ধান্ত নেন মেয়েকে এলাকার হস্টেলে রাখবেন। সেই মতো নাবালিকাকে কাওরখালি বিদ্যাসাগর ইনস্টিটিউটে রেখে আসেন। অভিযোগ, প্রথম থেকে প্রায় প্রতিদিনই সকালে হস্টেলের তার উপর যৌন নির্যাতন করে সেখানকার কর্ণধার রণজিৎ বৈদ্য।
[আরও পড়ুন: পৌষমেলা করতে চায় বিশ্বভারতী, রাজ্যের সাহায্য চেয়ে মুখ্যসচিবকে চিঠি উপাচার্যর]
অভিযোগ, কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকিও দেওয়া হয়। ফলে সে কাউকে কিছু জানায়নি। রবিবার সকালে নাবালিকার সঙ্গে দেখা করতে হস্টেলে যায় তার মা। জানা যায়, সেই সময় মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। সে গোটা ঘটনাটি জানায়। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন নির্যাতিতার মা। রবিবারই অভিযুক্তের বিরুদ্ধে কুলতলি থানায় লিখিত অভিযোগ করা হয়। তারপরই গ্রেপ্তার করা হয়েছে রণজিৎ বৈদ্যকে।
কাওরখালি বিদ্যাসাগর ইনস্টিটিউটে অনেকেই থাকে। সেখানে এই ঘটনায় স্বাভাবিকভাবেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
[আরও পড়ুন: অমরনাথে আটকে বাংলার ৭২ জন, উদ্বেগে পরিবার, ঘরে ফেরানোর চেষ্টায় প্রশাসন]
সর্বশেষ খবর
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী