দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বিকৃত লালসার শিকার বাংলার এক নাবালিকা। নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর (Narendrapur) থানার পুলিশ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বোড়ালের বাসিন্দা ওই নবম শ্রেণির ছাত্রী। বাবার সঙ্গে থাকত সে। নির্যাতিতার অভিযোগ, একা থাকার সুযোগকে কাজে লাগিয়েছে লাগাতার তাকে যৌন হেনস্থা করত বাবা। কাউকে জানালে তার পরিণতি খারাপ হবে বলে নির্যাতিতাকে হুমকিও দিত অভিযুক্ত। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে। কিন্তু শুক্রবার সহ্যের বাঁধ ভাঙে। পিসিকে গোটা ঘটনা খুলে বলে নির্যাতিতা।
[আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খাদে ফেলে খুনের পর দুর্ঘটনার গল্প! কী পরিণতি হল অভিযুক্তের?]
এরপর শুক্রবার রাতেই পিসির সঙ্গে নরেন্দ্রপুর থানায় হাজির হয় সে। লিখিত অভিযোগ দায়ের করে বাবার বিরুদ্ধে। নাবালিকার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হবে।
[আরও পড়ুন: পাড়ার মধ্যেই বেআইনি মদের ব্যবসা ফেঁদেছেন স্ত্রী, বিরক্ত হয়ে এই কাজই করলেন স্বামী]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!