সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রতিবেশী দাদার লালসার শিকার নাবালিকা। ঘটনাস্থল নদিয়ার রানাঘাট। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের সদস্যরা।
নদিয়ার রানাঘাটের বাসিন্দা ওই নাবালিকা। বয়স ৯ বছর। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সে। এর পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। এদিকে তার বন্ধুরা সবাই চলে গিয়েছিল বাড়িতে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা এলাকায় খোঁজ শুরু করেন। সেই সময় নাবালিকার এক বন্ধু তার বাড়িতে জানায় যে প্রতিবেশী যুবক খুদেকে পুকুর পাড়ে নিয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ব্যবসার টাকা কোথায় যাচ্ছে? প্রশ্ন তুলতেই মধ্যমগ্রামের ভরা বাজারে স্ত্রীকে কোপালো স্বামী]
তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে খুঁজতে চলে যায় পুকুরের পাড়ে। সেখানেই নগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নাবালিকা। সঙ্গে সঙ্গে নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]
সর্বশেষ খবর
-
পুরোটাই পেপার লেস, পড়ুয়ারা পায় সুষম ব্রেকফাস্ট, ‘মডেল’ স্কুল গড়ে জাতীয় পুরস্কার বর্ধমানের শিক্ষকের
-
এবার ক্রিকেট বিশ্বকাপে রোনাল্ডোর দেশ? স্পেনের বিশ্বরেকর্ড আটকে স্বপ্নে বিভোর পর্তুগাল
-
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তি পেলেন নায়িকা
-
জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪
-
চন্দ্রবোড়া ছোবলের মুখে মা মরা মেয়ে, বাঁচাতে ঝাঁপালেন বাবা! তারপর যা হল…