বাবুল হক, মালদহ: মহানন্দা নদীতে নৌকাডুবি৷ বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ মহানন্দা নদীর জগন্নাথপুর ঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে দু’জনের মৃতদেহ৷ নিখোঁজ বহু৷ নিখোঁজ যাত্রীদের তল্লাশিতে অভিযানে নেমেছে ডুবুরি ও জলপুলিশ৷
[ আরও পড়ুন: ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পাঁচ বছরের শিশু ]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ জন যাত্রীকে নিয়ে উত্তর মালদহের চাঁচোল থানা থেকে উত্তর দিনাজপুরের ইটাহারের একটি অনুষ্ঠানে যাচ্ছিল নৌকাটি৷ জগন্নাথপুর ঘাটের কাছে হঠাৎই ডুবে যায় সেটি৷ স্থানীয়দের অভিযোগ, মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাই করায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে চাঁচোল থানার পুলিশ৷ বাকিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে ডুবুরি৷ তল্লাশি অভিযানে সাহায্য করছে স্থানীয়রাও৷
[ আরও পড়ুন: জেএনইউ জয়ের পর ঘরে ফিরল দুর্গাপুরের ঐশী, পুজো কাটবে বামপন্থী বইয়ের স্টলে ]
স্থানীয়দের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার হাট থাকার কারণে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার করছিল নৌকাগুলি৷ যা নিয়ে মৃদু ক্ষোভও প্রকাশ করেন অনেক যাত্রী৷ মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এমনিতেই মালদহের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে৷ ফুঁসছে মহানন্দা৷ এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ উৎসবের মরশুমে এই দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ৷
সর্বশেষ খবর
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?