সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস পেরলেই বিয়ে। তার আগেই ভয়ংকর কাণ্ড। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন ওই পুলিশ কর্মী? তা স্পষ্ট নয়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃতের নাম জয়ন্ত সরকার। তাঁর বয়স ২৮ বছর। কলকাতা পুলিশে কর্মরত ছিলেন তিনি। বাড়ি নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, সম্প্রতি জয়ন্তর বিয়ে ঠিক হয়েছিল। সামনের মাসেই ছিল বিয়ে। কেনাকাটা চলছিল জোরকদমে। ইতিমধ্যেই ছুটিও পেয়ে গিয়েছিলেন তিনি। মোটের উপর সব ছিল স্বাভাবিক। এসবের মাঝেই বুধবার রাত ৯ টা নাগাদ নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন পুলিশ কর্মী।
[আরও পড়ুন: সাদা জুতো পায়ে, শাহজাহান যায়! আদালতে রাজকীয় মেজাজে প্রবেশ সন্দেশখালির ‘বাদশা’র]
কিন্তু কেন এই ঘটনা? প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্প্রতি হবু স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধে জয়ন্তর পরিবারের। তা বড় আকার নেয়। সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও লাভ হচ্ছিল না বিশেষ। অনুমান, সেই অশান্তির কারণেই এই চরম সিদ্ধান্ত। তবে আত্মহত্যার আগে ওই পুলিশ কর্মী ভাবি স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর মোবাইল পরীক্ষা করা হচ্ছে বলে খবর।
[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর]
সর্বশেষ খবর
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে