দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বাঘের আতঙ্ক ছড়াল সুন্দরবন এলাকায়। কুলতলি, কুমিরমারির পর ফের এবার গোসাবা ব্লকের বালি আমলা মেথি এলাকায় হানা দিল দক্ষিণরায়। ফলে নতুন করে ছড়াল আতঙ্ক।
সোমবার রাতে বিদ্যার জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে ওই বালি আমলা মেথি এলাকায়। জানা গিয়েছে, সেখানে ঢোকার পর তিনটি ছাগল এবং একটি গরু মারে বাঘটি। স্থানীয় বাসিন্দা হাবুল দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় বাঘটি! গোয়ালঘরে ঢুকে গরু এবং ছাগলগুলি মারে সে। তারপর লোকালয় সংলগ্ন এক জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় দক্ষিণরায়। এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে থেকেও রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) হাত থেকে নিস্তার নেই, এ কথা ভেবেই শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা।
[আরও পড়ুন: COVID-19: রাজ্যে করোনার পজিটিভিটি রেট ৩৭% পার, চিন্তা বাড়াচ্ছে কলকাতা-সহ এই পাঁচ জেলা]
ইতিমধ্যেই বাঘটির খোঁজে তল্লাশি শুরু করেছেন বনদপ্তরের কর্মীরা। এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া না গেলেও ওই জঙ্গলের মধ্যেই যে সে লুকিয়ে আছে, তার অস্তিত্ব টের পেয়েছেন বনকর্মীরা। ফলে ওই এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা চলছে। তবে সকালে কুয়াশা থাকার কারণে কিছুটা হলেও বাঘ খোঁজার কাজে ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে বারবার সুন্দরবন (Sundarbans) এলাকায় লোকালয়ে বাঘ ঢুকে পড়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। কুলতলি, চরগেরি, কুমিরমারির মতো গ্রামে ঢুকে পড়েছিল বাঘ। তাদের বাগে আনতে রীতিমতো কালঘাম ছোটে বনকর্মীদের। কখনও ঘুম পাড়ানি গুলি মেরে তো কখনও জাল ফেলে জঙ্গল ভিজিয়ে বাঘকে খাঁচাবন্দি করতে হয়েছে। এবার গোসাবা ব্লকের লোকজনেরা বাঘের আতঙ্কে ত্রস্ত। তাকে ধরা না গেলে যে কোনও মুহূর্তে সে ফের লোকালয়ে হানা দিতে পারে- এই আশঙ্কাতেই রাতের ঘুম উড়েছে স্থানীয়দের।
[আরও পড়ুন: ‘গুলি করে খুলি ওড়াব’, বালিগঞ্জ গুলি কাণ্ডে ‘দায় স্বীকার’ করে হুমকি মাফিয়াদের, তদন্তে লালবাজার]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!