অর্ণব দাস, বারাসত: বছর তেরোর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। তার পিসেমশাইকে গ্রেপ্তার করল পুলিশ। অশোকনগর থানার বালিয়াডাঙা এলাকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধৃতের নাম আব্দুর রহমান(৪৫)। বুধবার তাকে বারাসত আদালতে পেশ করা হয়।
ধৃত আব্দুর রহমান সম্পর্কে নির্যাতিতার পিসেমশাই। সে নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডাকত। অভিযোগ, এইভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। যাতে জানাজানি না হয় তাই নাবালিকাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন এভাবে চলার পর শেষে নাবালিকা পরিবারকে জানায়।
[আরও পড়ুন: ‘ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই, তাঁকেও অভিযুক্ত করতেন’, বিদ্যুৎ মামলায় ‘ক্ষুব্ধ’ হাই কোর্ট]
মঙ্গলবার রাতে নির্যাতিতার বাবা অশোকনগর থানায় আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। গোপন জবানবন্দি নেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে তুমুল অশান্তি, ভাঙছে সংসার! জল্পনার মাঝেই অভিষেকের নতুন পোস্ট]
সর্বশেষ খবর
-
বৈষ্ণোদেবী তীর্থে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন! এবার পুজো দিতে জম্মুতে ছুটলেন অক্ষয়
-
সৌজন্য না দেখিয়ে বিতর্কে রোনাল্ডো, চাপের মুখে সিআর৭ বলছেন, ‘বিশ্বকাপ এখনও অনেক বাকি’
-
বাম বিধায়কদের ভোটে জয় বিজেপি সমর্থিত প্রার্থীর! কংগ্রেসের হারে অশান্তি INDIA জোটে
-
‘ফ্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’, নিজের তৈরি জঙ্গিদের মার খেয়ে হতবাক, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত
-
সাতসকালে বৃষ্টিতে ভাসছে কলকাতা, বিপর্যস্ত উত্তর, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ