সুমন করাতি, হুগলি: দশহরা উপলক্ষে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে বিপত্তি। মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু নাবালকের। এখনও নিখোঁজ দু’জন। হুগলির আরামবাগের হরিণখোলা ২ নম্বর ব্লকের মাঠপাড়া এলাকার ঘটনা।
আরামবাগের হরিণখোলা ২ নম্বর ব্লকের মাঠপাড়া এলাকায় মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নামে চার নাবালক। নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিল তারা। স্থানীয়রা দেখতে পান। গ্রামবাসীরা দু’জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে এক নাবালকের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: নিয়ম ভেঙে আবাস যোজনায় পাওয়া ঘর বিক্রি! বিপাকে মেমারির বাসিন্দা]
বাকি দু’জন এখনও নিখোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
[আরও পড়ুন: ‘গুণধর’ ছেলে-বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধ, বাড়ি ফেরাল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
বিধানসভায় ছন্নছাড়া ‘ঋত তৃণমূল’, ওয়াকআউটের কারণ না বুঝে ভিতরে ৫ বিধায়ক
-
টাকা দিলেই দলে সুযোগ! সিএবি সদস্যের ‘তোলাবাজি’র প্রমাণ দিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি আইনজীবীর
-
আফগানিস্তানে কুখ্যাত ‘ডবল ট্যাপ’ হামলা পাক সেনার, শিশু-সহ অন্তত ৩৫ জনের মৃত্যু
-
‘অভিন্ন দেওয়ানি বিধি’তে সাবধানী সরকার, আলোচনা হলেও এখনই বিধানসভায় পেশ নয়
-
বিমানের পর প্রেক্ষাগৃহ, সিনেমা দেখার মাঝে ফাঁস রাহুল-শ্রদ্ধার গোপন মুহূর্ত!