Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
যুব তৃণমূল কর্মী

বাসন্তীতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম যুব তৃণমূল কর্মী

কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০, ১০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০, ১০:১৫

options
link
বাসন্তীতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম যুব তৃণমূল কর্মী zoom
ছবি: প্রতীকী

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম যুব তৃণমূল কংগ্রেস কর্মী। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার হোগল ডুগরি এলাকায়। আহত ওই তৃণমূল কর্মী বাসন্তীর একটি বেসরকারি হাসপাতালে ভরতি। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। এই ঘটনার তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রতিদিনই বেশ রাত করেই বাড়ি ফেরেন শাহিদুল গাজি। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার হোগল ডুগরি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তিনি। এলাকায় সক্রিয় যুব তৃণমূল কর্মী বলেই পরিচিত শাহিদুল। শুক্রবার রাতে সোনাখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, সেই সময় চারজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগে ওই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। শাহিদুলের বুকের ডান দিকে গুলি লাগে। তৈরি হয় গভীর ক্ষত। যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন শাহিদুল। গভীর রাতে আর্ত চিৎকার শুনে তড়িঘড়ি বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা। বিপদ বুঝে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শাহিদুলকে উদ্ধার করেন স্থানীয়রাই। তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শাহিদুলের অবস্থা আপাতত স্থিতিশীল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে মুরগা বানানো হবে’, পুলিশকে কুরুচিকর আক্রমণে কৈলাসের বিরুদ্ধে FIR]

এই ঘটনায় কে বা কারা জড়িত, তা নিয়ে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা। কেউ কেউ বলছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই শাহিদুলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে বাসন্তীর ব্লক তৃণমূল সভাপতি আমান লস্কর এ ব্যাপারে স্পষ্ট করে বিজেপির উপর দায় চাপাতে নারাজ। তিনি বলেন, “যুব তৃণমূল কংগ্রেস করার অপরাধে ওই যুবককে গুলি করা হয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক পুলিশের উচিত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা।” তবে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করা হচ্ছে। এই ঘটনার তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.