নন্দন দত্ত, বোলপুর: আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ফের শিরোনামে শান্তিনিকেতন। এই ঘটনায় নাম জড়িয়েছে বোলপুরের একটি প্রতিষ্ঠিত রিসর্টেরও। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসধীন নির্যাতিতা।
বীরভূমের শান্তিনিকেতন থানার উত্তর শিয়ালা গ্রামের বাসিন্দা ওই আদিবাসী তরুণী। তিনি বোলপুরে একটি হোটেলে কাজ করেন। কয়েকদিন আগে দুপুর দেড়টা নাগাদ কাজ সেরে দিদির বাড়ি যাচ্ছিলেন। শান্তিনিকেতন থানার সাহেবডাঙা এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তিনজন তাঁকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। তারপর একটি ফাঁকা মাঠে ৩ জন মিলে ধর্ষণ করে বলেও অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
[আরও পড়ুন: মান্থার বাড়ির সামনে পোস্টার মামলা: ‘তদন্তের নামে লুকোচুরি খেলবেন না’, ক্ষুব্ধ হাই কোর্ট]
তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন গোপাল এবং আরেকজন তার বন্ধু। পুলিশ সূত্রে খবর, বোলপুর তালতোর এলাকার পঞ্চাবন আর্ট রিসর্টে কাজ করে অভিযুক্ত গোপাল। সেখানেই গণধর্ষণের মতো নৃশংস ঘটনার ছক অভিযুক্তরা কষেছিল বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যে ওই হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। দোষীদের শাস্তি হবে বলেই আশ্বাস বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের।
[আরও পড়ুন: শহরে যানজট এড়াতে রিং রোডের প্রস্তাব, গঙ্গার উপরে তৃতীয় হুগলি সেতু!]
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা