শান্তনু কর, জলপাইগুড়ি: ফের মধ্যযুগীয় বর্বরতা। বিবাহ বহির্ভূত সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়ে পড়ার ‘শাস্তি’। মহিলাকে বেধড়ক মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ। এখানেই শেষ নয়। জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরানোও হয় তাঁকে। শনিবার রাতের এই ঘটনায় জলপাইগুড়ির রাজগঞ্জে তুমুল উত্তেজনা।
নির্যাতিতা জলপাইগুড়ির (Jailpaiguri) রাজগঞ্জের পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের পোষ্কার পাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি। শুধু তাই নয় নতুন নতুন প্রেমিকের সঙ্গে বহুবার ঘরও ছেড়েছেন মহিলা। তার ফলে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা।
[আরও পড়ুন: না বুঝে আয়কর দপ্তরের নামে মেসেজে সাড়া দিচ্ছেন? সাবধান, এভাবেই টাকা হাতাচ্ছে জালিয়াতরা]
লাঠিসোঁটা হাতে তার বাড়িতে চড়াও হন স্থানীয় মহিলারা। বেধড়ক মারধর করা হয় তাকে। কেটে নেওয়া হল চুল। এমনকী জুতোর মালা গলায় পরিয়ে গোটা গ্রামেও ঘোরানো হয় তাকে। মধ্যযুগীয় বর্বরতার খবর পায় রাজগঞ্জ থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বিশাল পুলিশবাহিনী। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে পরকীয়া বৈধ। তারপরেও বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পরকীয়ার প্রতিবাদে ঘটছে একের পর এক মারধরের ঘটনা। কখনও জলপাইগুড়ির ময়নাগুড়ি আবার কখনও দাসপুর কিংবা ক্যানিংয়েও এই ঘটনা ঘটছে অহরহ। প্রতিবারই পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বারবার আইন হাতে তুলে দেওয়ার ঘটনাকে মোটেও ভাল চোখে দেখছেন না কেউই।
[আরও পড়ুন: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে Z ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ