শান্তনু কর, জলপাইগুড়ি: পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী। সেই কারণেই ঘুরতে গিয়ে স্ত্রীকে খাদে ফেলে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ওই বধূর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্ত প্রদীপ বিশ্বাসকে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি লক্ষ্মীরহাট সংলগ্ন পাইটকাখোঁচা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত প্রদীপের সঙ্গে দীর্ঘদিন ধরে অন্য এক মহিলার সম্পর্ক রয়েছে। ফলে স্ত্রী রেণুর সঙ্গে দাম্পত্য জীবনে সমস্যা লেগেই ছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় প্রদীপ। অভিযোগ, সেবকের কাছে পাহাড় থেকে স্ত্রীকে খাদে ফেলে দেয় সে। বাড়ি ফিরে সকলকে জানায় গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এই খবর পেতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। শুক্রবার রাতে এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বেধড়ক মারধর করা হয় প্রদীপকে।
[আরও পড়ুন: আসানসোল পুরনিগম নিয়ে ভুয়ো পোস্ট, ধৃত বিজেপি নেতা, প্রতিবাদ করে গ্রেপ্তার সাংসদ সৌমিত্র]
খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি অসীম গোপের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় ওই গ্রামে। পুলিশের সামনেও মারধর করা হয় অভিযুক্তকে। দীর্ঘক্ষণ পর কোনওক্রমে আহত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
[আরও পড়ুন: পুলিশ হেফাজতে ইটাহারের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে সিআইডি, CBI তদন্তের দাবি নিহতের মায়ের]
সর্বশেষ খবর
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত
-
‘সুপারি কিলার’দের সঙ্গে আঁতাঁত! ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে গ্রেপ্তার কলকাতা পুলিশের সার্জেন্ট-সহ ২