Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
খুন

ভাইফোঁটায় বাপের বাড়ি যাওয়া নিয়ে অশান্তি, বধূকে খুন স্বামীর

ইতিমধ্যেই মৃতার দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৯, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৯, ১৬:৩৬

options
link
ভাইফোঁটায় বাপের বাড়ি যাওয়া নিয়ে অশান্তি, বধূকে খুন স্বামীর zoom

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভাইফোঁটা দিতে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন স্বামীর কাছে। আর সেই অশান্তির জেরেই চরম পরিণতি হল বধূর। অভিযোগ, সেই অশান্তির জেরেই শ্বাসরোধ করে বধূকে খুন করেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার পূর্ব সিধন নগরে। ইতিমধ্যেই মৃতার বাপের বাড়ির তরফে বধূর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ঢোলাহাট থানার জুমাইনস্করের বাসিন্দা নবনীতা বৈরাগীর সঙ্গে বিয়ে হয় রায়দিঘি থানার রাজকৃষ্ণ বৈরাগীর। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বাভাবিক ছন্দেই চলছিল ওই দম্পতির সংসার। কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎই অশান্তি শুরু হয় ওই দম্পতির সংসারে। অভিযোগ, অশান্তি বাড়তে শুরু করলে নবনীতাকে মারধর করতেও শুরু করে রাজকৃষ্ণ। এই পরিস্থতিতে মঙ্গলবার ভাইফোঁটা দিতে বাপের বাড়ি যেতে চায় নবনীতা। তখনই বিরাট আকার নেয় অশান্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, ভাইফোঁটায় বাপের বাড়ি না যাওয়ায় তাঁরাও নবনীতাকে ফোন করতে শুরু করেন। কিন্তু তাঁরা কিছুতেই নবনীতার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এই অবস্থায় বুধবার নবনীতার শ্বশুরবাড়ির তরফে বাপের বাড়িতে ফোন করে জানানো হয় যে, খুবই অসুস্থ ওই বধূ। তাঁকে রায়দিঘি হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে বাপের বাড়ির সদস্যরা রায়দিঘি হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে জানতে পারেন মৃত্যু হয়েছে নবনীতার। অভিযোগ, এরপর থেকে একাধিকবার চেষ্টা করা হলেও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। মৃতার বাপের বাড়ির অভিযোগ, অশান্তির জেরেই শ্বাসরোধ করে বধূকে খুন করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে মৃতার বাপের বাড়ির তরফে রায়দিঘি থানায় মৃতার স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মৃতার দেওরকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: সম্প্রীতির আবহে সূর্য আরাধনা, ছটের আগে সেজে উঠছে দামোদর তীরবর্তী মন্দির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.