Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Bardhaman

দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বধূর, হাতেনাতে ধরে ফেলে এ কী করলেন স্বামী!

দীর্ঘদিন ধরেই এই সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল পরিবারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ২০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ২০:০১

options
link
দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বধূর, হাতেনাতে ধরে ফেলে এ কী করলেন স্বামী! zoom
Advertisement

ধীমান রায়, কাটোয়া: মামাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী। এনিয়ে আগে থেকেই পরিবারে অশান্তি ছিল। তবুও দুই পরিবারের সদস্যরা মিলে আলোচনা করে মিটমাট করেন, যাতে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিটিয়ে ঘর সংসার করেন। স্বামীর অভিযোগ এতকিছুর পরেও গোপনে প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল স্ত্রী। আর তা কার্যত হাতেনাতে ধরার পর রাগের বশে স্ত্রীকে কাটারি দিয়ে কোপাল স্বামী! কেতুগ্রামের কান্দরায় রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ওই ঘটনায় বধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দরা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রী। তার স্ত্রী পরিচারিকার কাজ করেন৷ তারা দুই ভাই। তিনি একই বাড়িতে আলাদা সংসারে থাকেন। দম্পতির বধূর দুই সন্তান রয়েছে। বধূর অভিযোগ, তার স্বামী প্রায়ই তাকে মারধর করেন। মাঝেমধ্যেই কাজে না গিয়ে বাড়িতে বসে থাকেন। এনিয়ে অশান্তি হত। প্রতিবাদ করাতেই তাঁকে কোপ মারে বলে দাবি বধূর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শুধু বিরোধী নয়, পঞ্চায়েতে হিংসা নিয়ে কমিশনে সাড়ে চারশো অভিযোগ তৃণমূলেরও]

অপরদিকে বধূর দেওর বলেন , “আমার বউদির সঙ্গে আমাদেরই মামাতো ভাইয়ের সম্পর্ক ছিল। এ নিয়ে বাড়িতে অশান্তি হত। তারপর দুই পরিবার মিলে বসে মিটমাট করে নেওয়া হয়। তারপরও বউদি ওর সঙ্গে সম্পর্ক রাখার কারণে দাদা রাগের বশে এই কাণ্ড ঘটিয়েছে।” জানা যায়, দেওরই তার বউদিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন বধূর স্বামীও। তবে হাসপাতালে আনার পর ঘটনার কথা জানাজানি হতেই পুলিশ আটক করে বধূর স্বামীকে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত এনিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, হস্তক্ষেপ দাবি করে ফের হাই কোর্টে অধীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.