জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তরুণীকে আত্মহত্যায় (Suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় প্রেমিক ও তার পরিবারের লোকজন। প্রেমিক ও তার পরিবারের লোকজনদের গ্রেপ্তারির দাবিতে সরব তরুণীর পরিজনেরা। দেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভও দেখালেন প্রেমিকার আপনজনেরা। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ফুলতলা কলোনি এলাকায়। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রেমিকার পরিবারের লোকজনের লিখিত অভিযোগ জানায়। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিহত বছর কুড়ির তরুণী ফুলতলায় মামার বাড়িতে থাকত। সেই সুবাদে স্থানীয় বাসিন্দা সুরাজ বিশ্বাসের সঙ্গে পরিচয় হয় তাঁর। সাতবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল দু’জনের। সম্পর্কের বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুরাজ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। গোপনে বিয়েও সারে। তবে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে।
[আরও পড়ুন: Exit Polls 2022: উত্তরপ্রদেশ বিজেপিরই, পাঞ্জাবে এগিয়ে আপ, কোন পথে বাকি ৩ রাজ্য?]
তরুণীর দিদি বলেন, “মাসদুয়েক আগে বোন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর তাঁকে কৃষ্ণনগরে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়।” উল্লেখ্য, ওই তরুণীর বাবার মৃত্যু হয়েছে আগেই। মা কৃষ্ণনগরে বাড়ি ভাড়া করে থাকেন। পরিচারিকার কাজ করেন৷ তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয় তরুণীকে।
গত ৫ মার্চ কৃষ্ণনগরেই মায়ের কাছে থাকাকালীন তরুণীর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। দেহ ময়নাতদন্ত হয় তাঁর। রবিবার রাতে নিয়ে আসা হয় সুরাজের বাড়ির সামনে। মেয়েটির দিদির আরও দাবি, “সুরাজ এবং তাঁর পরিবারের লোকজন বোনকে নিয়মিত হুমকি দিচ্ছিল। সে কারণেই বোন আত্মহত্যা করেছে। বোনের মোবাইল থেকে আমরা সুইসাইড নোটও পেয়েছি৷” পুলিশ জানিয়েছে, সুরাজ-সহ বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।
[আরও পড়ুন: পড়া যাচ্ছে না চিকিৎসকদের হাতের লেখা, অপাঠ্য প্রেসক্রিপশনে প্রাণ সংকটে রোগীরা]
সর্বশেষ খবর
-
নিউটাউনের বাগজোলা খালে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
-
‘১০ জন কালো…’, বিশ্বকাপে এমবাপেদের নিয়ে অমিতাভের পোস্টে বর্ণবিদ্বেষের অভিযোগ
-
শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজর নবান্নর, যাত্রাপথেই পুণ্যার্থীদের ফুট মাসাজের সুযোগ
-
‘অভিশপ্ত’ ওয়ানড়ে ফের বিপর্যয়! টানেলের কাজের মাঝেই ভূমিধস, অনেকের চাপা পড়ার আশঙ্কা
-
স্পেনের এক গোলেই স্বপ্নভঙ্গ! বিশ্বকাপে পর্তুগালের বিদায়ে মন খারাপ মহিষাদলের ‘রোনাল্ডোর গ্রামের’