সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: চায়ের দোকানে বসে চা-বিস্কুট খেয়ে নদীতে মরণঝাঁপ মহিলার! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। কে ওই মহিলা? কেন মরণঝাঁপ? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকালে সাড়ে দশটা নাগাদ অজ্ঞাত পরিচয় এক মহিলা ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে মুক্তাঙ্গনের কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখানে চা, বিস্কুটও খান তিনি। এরপর নদীর ধার ধরে হাঁটছিলেন। আচমকাই হাঁটতে হাঁটতে এগিয়ে যান বালির মোড়ের দিকে। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন নদীতে। স্থানীয়রা দেখা মাত্রই তাঁকে বাঁচানোর চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুগলি নদীতে পড়ে স্রোতের টানে ভেসে যান ওই মহিলা। হাত তুলে বাঁচার চেষ্টাও করছিলেন তিনি। মহিলাকে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রাই ওই মহিলাকে নদী থেকে তুলে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ ওই মহিলাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই মহিলার নাম বা পরিচয় জানা যায়নি। মৃতার পরিচয় জানতে তাঁর ছবি-সহ আশপাশের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
জীবিত কিশোরীকে গিলে খান দেবী! আজও শিকলে বাঁধা রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’
-
কবিগুরুর কণ্ঠে কবি, সৃজিতের ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রে কণ্ঠ দিলেন জয় গোস্বামী
-
ঘুমের আগে ১ ফোঁটা এই তেলে করুন মাসাজ, পুজোয় শরীরে বাড়বে জেল্লা
-
গিলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কোহলি, কোথায় রোহিত?
-
ধোপে টিকল না স্ত্রীর অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ গুজরাট হাই কোর্টে