Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬

সংসারে ফিরে যাওয়ার শাস্তি! স্বামীর সামনেই প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন বধূ

খুনের পর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২০, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২০, ১৮:১৩

options
link
সংসারে ফিরে যাওয়ার শাস্তি! স্বামীর সামনেই প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন বধূ zoom
ছবি: প্রতীকী।
Advertisement

দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছেদ করে স্বামীর কাছে ফিরে যাওয়ার জের। জেলশাসকের দপ্তরের সামনে প্রকাশ্যে প্রেমিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ করল যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। ইতিমধ্যেই অভিযুক্ত তারক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে স্বামী দীপঙ্কর দে-এর সঙ্গে জুতো কিনতে বাজারে গিয়েছিলেন ছবি। জেলাশাসকের দপ্তরের সামনের মাঠের পাশে ওই বধূর সঙ্গে দেখা হয় তারক মণ্ডল নামে এক যুবকের। সূত্রের খবর, ছবিকে তাঁর স্বামীর সঙ্গে দেখেই ক্ষোভে ফুঁসতে শুরু করে তারক। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বধূর গলায় এলোপাথাড়ি কোপ মারে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ছবি। এরপরই ছুটতে ছুটতে চুঁচুড়া থানায় যায় অভিযুক্ত তারক। গোটা বিষয়টি জানিয়ে আত্মসমপর্ণ করলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই বধূর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতি নিয়ে ফেসবুকে অভিযোগ, গ্রেপ্তার ডায়মন্ড হারবারের বিজেপি নেতা]

মৃতার মেয়ে জানান, অভিযুক্ত তারকের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর মায়ের। ওই যুবকের হাত ধরে ঘরও ছেড়ে ছিলেন মৃতা। কিন্তু পরবর্তী কালে ফের সংসারে ফেরার ইচ্ছে প্রকাশ করে স্বামীর সঙ্গে যোগাযোগ করে ওই বধূ। লুকিয়ে স্বামীর সঙ্গে দেখা করাও শুরু করেন তিনি। কিন্তু তাতে প্রবল আপত্তি ছিল তারকের। এই পরিস্থিতিতেই প্রেমিককে ছেড়ে ছবি ফিরেও আসেন স্বামীর ঘরে। কিন্তু এই বিষয়টি কোনওদিনই মেনে নিতে পারেনি তারক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই ক্রোধের কারণেই ছবিকে খুনের কষেছিল তারক। শুক্রবার সুযোগ বুঝেই চালায় হামলা। এ প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর জানান, প্রেমিকের সাথে ঘর ছাড়ার পর স্বামীর সঙ্গে ফের নতুন করে সম্পর্ক গড়ে তোলায় এই পরিণতি।

[আরও পড়ুন: হাতেগোনা যাত্রী নিয়েই গ্রিন জোন পুরুলিয়ায় চলল সরকারি বাস]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.